বঙ্গ বিজেপিতে জিতেন্দ্র থেকে যশ সহ ৭৯ নেতা সিআইএসএফ-এর হাইভোল্টেজ নিরাপত্তায়, একনজরে তালিকা
বঙ্গ বিজেপির ৭৯ জন নেতা সিআইএসএফ-এর হাইভোল্টেজ নিরাপত্তায়, তালিকায় একাধিক জিতেন্দ্র তিওয়ারি,যশ সহ আর কারা
কয়েকদিন আগেই মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করেন। আর তারপরই তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরিতে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়। এদিকে, দেখা যাচ্ছে বিজেপির অন্দরে একাধিক সদ্যোগদানকারী অভিনেতা অভিনেত্রীও এই ভিআইপি নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন। একনজরে দেখা যাক সেই তালিকা।

দলে নতুন যোগদানকারী কাদের এই নিরপাত্তা বেষ্টনী?
বহু আগে থেকেই বৈশালী ডালমিয়া থেকে শুরু করে, পুরুলিয়ার সুদীপ মুখোপাধ্যায়,দিপালী বিশ্বাস, সৈকত পাণ্ডা, তাপসী মণ্ডল, বিশ্বজিৎ কুণ্ডু তেকে শিলভদ্র দত্তরা ভিআইপি নিরাপত্তাবেষ্টনী পেয়েছেন। আর এঁরা বিজেপিতে যোগ দিয়েই সেই আগের নিরাপত্তাবেষ্টনী ধরে রেখেছেন বলে খবর।

বিজেপিতে থাকা আর কোন নেতার উচ্চপর্যায়ের নিরাপত্তা?
প্রসঙ্গত, বিজেপিতে থাকা সুভাষ সরকার থেকে কুনার হেমব্রম, জগন্নাথ সরকাররা সাংসদ হিসাবে বহু আগে থেকেই ভিআইপি নিরাপত্তা পান। ফলে বিজেপির যে ৭৯ জন নেতা নেত্রী ভিআইপি নিরাপত্তা পান , তার মধ্যের তালিকাতে এঁরা রয়েছেন।

যশ, শ্রাবন্তীরা কোন ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন?
জানা গিয়েছে, যশ দাসগুপ্ত থেকে হিরণ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা ওয়াই ক্যাটেগোরির সিআইএসঅফ নিরাপত্তা পাচ্ছেন। অভিনেত্রী পায়েল সরকার, যিবি বেহালা পূর্ব কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী, তিনি পাচ্ছেন এক্স ক্যাটেগরির নিরাপত্তা।

জিতেন্দ্র তিওয়ারি কোন নিরাপত্তা পাচ্ছেন?
জানা গিয়েছে, তৃণমূল ছেড়ে আসা হাইভোল্টেজ নেতা জিতেন্দ্র তিওয়ারি এই নিরাপত্তা বেষ্টনীর ক্যাটেগোরিতে ওয়াই পর্যায়ের নিরাপত্তা পাচ্ছেন।












Click it and Unblock the Notifications