ভোটের আগে কর্মীদের উদ্দেশে ফিরহাদের বড় বার্তা
আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯৪ টি আসনে জিতবে ।এদিন তৃনমুল ভবনে বৈঠকের পর জানালেন ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি জানিয়েছেন প্রত্যেকটি ওয়ার্ড থেকেই জিতবে তৃণমূল কংগ্রেস। বিজেপি পশ্চিমবঙ্গে বাংলায় আসবে যাবে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে যাবে। কারণ তৃণমূল কংগ্রেস একেবারে গ্রাস রুট লেভেল থেকেই রয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

তবে আগামী ৭ ই মার্চ কলকাতার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী। তার জন্য কলকাতা পুরসভা থেকে অবশ্যই তাকে স্বাগত জানানো হবে বলে তিনি জানিয়েছেন এবং তার জন্য রাস্তাঘাট পরিষ্কার রাখা হবে। আলোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন।
তবে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে বলে এদিন তিনি জানিয়েছেন ।এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক ডাকা হয় সেখানে সমস্ত পৌর প্রতিনিধিদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেজন্য একটি বৈঠক হয় ।এর পাশাপাশি সমস্ত ওয়ার্ডে ১০০০ টি করে তৃণমূল কংগ্রেসের পতাকা দেওয়া হয়েছে। আজ থেকে সমস্ত ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পতাকা টাঙ্গিয়ে ফেলতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications