পশ্চিমবঙ্গে ভোট-পারদ চড়লেও মিম কি নিস্তেজ! বাংলায় আসাদউদ্দিনের পার্টিতে বড় ভাঙন
বাংলার ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রীতিমতো পারদ চড়েছে রাজ্যে। সেই সময় ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করে কার্যত বাংলার বুকে নতুন জোট নিয়ে ঝড় তুলেছিলেন আসাদউদ্দিন ওয়েইসি। তারপর থেকেই আব্বাস আসাদ জোট নিয়ে পারদ চড়লেও , শেষের দিকে রুদ্ধশ্বাস স্লগ ওভারে বাম-কংগ্রেসের সংযুক্ত মোর্চার সঙ্গে এগিয়ে যান আব্বাস। এরপর থেকে পরিস্থিতি কোনদিকে ঘুরে যায়, তা দেখা যাক। বর্তমানেই বা আসাদউদ্দিনের অন্দরমহলে কী ঘটছে , তা দেখা যাক।

মিমে ভাঙন!
প্রসঙ্গত, শহরের এক নামী হোটেলে বুধবার এক সাংবাদিক সম্মেলন করেন মিমের বহু বিক্ষুব্ধ নেতা। বহু নেতা সেই দিন মিম থেকে ইস্তফা দেন। মূলত দলের নেতা আসাদউদ্দিনের বিরুদ্ধেই তাঁদের ক্ষোভ উগড়ে পড়ে। তাঁদের দাবি দলের নেতা ভোটের আগে বহু জনকেই অথৈ জলে ফেলে দিয়েছেন। আর সেই জায়গা থেকেই তাঁদের ক্ষোভ। এমনই তথ্য প্রকাশ করেছে 'আন্দবাজার ডিজিটাল'।

আব্বাসের স্টান্স না পসন্দ!
এদিকে, মিমের বিক্ষুব্ধ নেতাদের দাবি , যে আসাদউদ্দিন রাজ্যে এসে যে আব্বাসের সঙ্গে জোট করার কথা বলেছিলেন, সেই আব্বাসই পরে বাম-কংগ্রেসের দিকে চলে যান। আর এই বিষয়টি মেনে নিতে পারছেন না মিমের বহু উঁচুস্তরের নেতা।

মেটিয়াব্রুজে সভা ঘিরে ধাক্কা
প্রসঙ্গত, মেটিয়াব্রুজে কয়েকদিন আগেই সভা হওয়ার কথা ছিল আসাদউদ্দিনের। তবে শেষ মুহূর্তে প্রশাসনিক অনুমতিপত্র নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তা ভেস্তে যায়। এরপর থেকেই কার্যত বাংলার ভোটে আসাদউদ্দিন ওয়েইসির পার্টির প্রচার সেভাবে নজর কাড়তে পারেনি। কৌতূহল জন্মাতে থাকে, তাহলে কি বাংলার ভোট পারদে ফুটলেও নিস্তেজ হয়ে রয়েছে আসাদউদ্দিনের পার্টি?

বিহার কাঁপিয়ে বাংলায় আসাদউদ্দিনের কোন দাবি?
বিহার কাঁপিয়ে বাংলায় আসাদউদ্দিনের আসার ঘটনা নিয়ে বহুদিন ধরেই পারদ চড়েছিল। বিহারে কার্যত ১০০ শতাংশ স্ট্রাইক রেট রাখার পর বাংলায় আসাদউদ্দিন ৪০ টি আসনকে পাখির চোখ করেছিলেন। সংখ্যালঘু অধ্যুষিত সেই আসন ঘিরে পারদও চড়ে। তবে বর্তমানে আসাদউদ্দিনদের পার্টির প্রচার ও ভোট পরিকল্পনা নিয়ে কৌতূহল সব মহলে। চড়ছে জল্পনা।












Click it and Unblock the Notifications