নির্বাচনী জনসভায় সরকারি প্রকল্পের ঘোষণা! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত অভিযোগ কমিশনের

নির্বাচনী জনসভায় সরকারি প্রকল্পের ঘোষণা! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত অভিযোগ কমিশনের

বাঁকুড়ার রাইপুরের সভা থেকে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। খবর কানে যেতেই নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করল নির্বাচন কমিশন। রেশন সরকারি প্রকল্প কাজেই এই নিয়ে নির্বাচনী সভায় কোনও কিছু ঘোষণা করার অর্থই হল সরকারি প্রকল্প ঘোষণা। তাই নির্বাচনি বিধি ভঙ্গ হয়। তাই নিয়ে কমিশন তৎপর হয়ে উঠেছে। আর আগে নন্দীগ্রামের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে নালিশ জানিয়েছে বিজেপি। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছেন।

 মমতার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

মমতার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

ফের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। এবার নির্বাচন কমিশন নিজেই স্বতোঃ প্রণোদিত অভিযোগ গ্রহন করেছেন। বাঁকুড়ার রাইপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে নির্বাচনী সভায় প্রতিশ্রুতিদেওয়া নির্বাচনী বিধিভঙ্গের সামিল বলে অভিযোগ করা হয়েছে।

 মমতার সভার ভিডিওগ্রাফি পরীক্ষা

মমতার সভার ভিডিওগ্রাফি পরীক্ষা

মমতা কী বলেছেন বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে তার ভিডিওগ্রাফি পরীক্ষা করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাইপুরের প্রচারসভার আনএডিটেড ভিডিওগ্রাফি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেটি পরীক্ষা করে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। সূত্রের খবর বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা তৃণমূল কংগ্রেসের। সেই ইস্তেহারেই দুয়ারে সরকারের মতোই দুয়ারে রেশন প্রকল্পের প্রতিশ্রুিত দেবেন বলে মনে করা হচ্ছে।

মমতার বিরুদ্ধে নালিশ শুভেন্দু

মমতার বিরুদ্ধে নালিশ শুভেন্দু

ফের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। এবার নির্বাচন কমিশন নিজেই স্বতোঃ প্রণোদিত অভিযোগ গ্রহন করেছেন। বাঁকুড়ার রাইপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে নির্বাচনী সভায় প্রতিশ্রুতিদেওয়া নির্বাচনী বিধিভঙ্গের সামিল বলে অভিযোগ করা হয়েছে।

 কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

বাঁকুড়ার রাইপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন। সেকারণেই তৃণমূলের মহাসচি পার্থ চট্টোপাধ্যায়এবং রাজ্যে স্বরাষ্ট্রসচিবকে নোটিস পাঠানো হয়েছে। এর প্রতিবাদে প্রয়োজনে তিনি নির্বাচন কমিশনে ভাঙা পা নিয়ে ধরনা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+