সারদা কাণ্ডে এবার সুরজিৎ করপুরকায়স্থকে তলব ইডির, প্রথম দফার ভোটের ঠিক ২ দিন আগে হাজিরার নির্দেশ
সারদা কাণ্ডে এবার সুরজিৎ করপুরকায়স্থকে তলব ইডির, প্রথম দফার ভোটের ঠিক ২ দিন আগে হাজিরার নির্দেশ
সারদা কাণ্ড নিয়ে ফের তৎপর ইডি। এবার নোটিস পাঠান হল আইপিএস সুরজিৎ করপুরকায়স্থকে। আগামী ২৫ তারিখ ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে সুরজিৎ করপুরকায়স্থকে। সারদার একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে। সারদার সঙ্গে কোনও আর্থিক লেনদেনে তিনি যুক্ত ছিলেন কিনা সেবিষয়ে জানতেই সুরজিৎ কর পুরকায়স্থকে তলব করা হয়েছে। প্রাক্তন আইপিএস অফিসার রজত মজুমদারকেও নোটিস পাঠিয়েছে ইডি। তাঁকে ২৪ মার্চ ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তবে এই প্রথম সুরজিৎ করপুরকায়স্থকে তলব করল ইডি।

সুরজিৎ করপুরকায়স্থকে তলব
সারদা কাণ্ডে এবার তলব করা হল আইপিএস সুরজিৎ কর পুরকায়স্থকে। এই প্রথম তাঁকে তলব করা হল বলে সূ্ত্রের খবর। আগামী ২৫ মার্চ তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য তার ঠিক ২ দিন পরেই রাজ্যে শুরু হচ্ছে বিধানসভা ভোট। প্রথম দফার ভোট ২৭ মার্চ। সূত্রের খবর সুরজিৎ কর পুরকায়স্থকে সারদার একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে সারদার কোনও আর্থিক লেনদেন ছিল কিনা তা জানতেই তলব বলে মনে করা হচ্ছে।

ইডির তরব রজত মজুমদারকে
ফের ইডি তলব করেছে রজত মজুমদারকে। সারদা কাণ্ডে আগেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল। প্রাক্তন আইপিএস অফিসার রজত মজুমদার সারদায় পে রোলে ছিলেন। তাঁর সঙ্গে সারকার কোন কোন বিষয়ে আর্থিক লেনদেন হয়েছে তা নিয়েই তলব করা হয়েছে বলে খবর। আগামী ২৪ মার্চ ইডির দফতরে রজত মজুমদারকে হাজিরা দিতে বলা হয়েছে।

ভোটকে টার্গেটকরেই নোটিস
একুশের ভোটকে টার্গেট করেই তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে ইডি, সিবিআই নোটিস পাঠাচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।কয়েকদিন আগে সারদাকাণ্ডে তলব করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে। পর পর দুদিন ইডির দফতরে হাজিরা দিয়েছেন তিিন। এছাড়াও আইকোর কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কেও নোটিস পাঠানো হয়েছে। নোটিস পাঠানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও। মেট্রো েডয়ারি হস্তান্তর কাণ্ডে তাঁকে তলব করা হয়।

মমতার অভিযোগ
মমতা অভিযোগ করেছেন ইচ্ছে করে ভোটের আগে ইডি-সিবিআই দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। কয়েকদিন আগে কয়লা কাণ্ডে অভিষেক পত্নি রুজিরা ও তাঁর বোন মেনকাকে সিবিআই জেরা করে। এমনকী মেনকার শ্বশুরকেও তলব করে জেরা করেছে সিবিআই। এই নিয়ে রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়েছে। কমিশন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গাইডে চলছে বলে অভিযোগ করেছেন মমতা। সেকম হলে ভাঙা পা নিয়েই তিনি নির্বাচন কমিশনে গিয়েধর্না দেবেন বলে হুঙ্কার দিয়েছেন মমতা।












Click it and Unblock the Notifications