পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর রণদামামা বাজতেই কমিশনের বড় টিম রাজ্যে! ফোকাসে কোন কর্মসূচি

বছর শেষ হতেই এবার রাজনৈতিক ক্যালেন্ডারের হিসাবে ভোটের রণদামামার জন্য তৈরি হতে শুরু করেছে পশ্চিমবঙ্গ। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক হানাহানি থেকে নেতাদের উপর হামলার ঘটনা নিয়ে কেন্দ্রও উদ্বেগ প্রকাশ করেছে। এমন এক পরিস্থিতিতে এবার ময়দানে নামছে নির্বাচন কমিশন।

 শহরে কমিশনের তাবড় টিমের ফোকাসে কী?

শহরে কমিশনের তাবড় টিমের ফোকাসে কী?

ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন ও তাঁর টিম ইতিমধ্যেই শহরের বুকে পা রেখেছে। আগামী ২ দিন এই টিম রাজ্য়ের বিভিন্ন সরকারি অফিসার, আইপিএস অফিসার, আইএএস অফিসারদের সঙ্গে বৈঠক করবে। জেলা ম্যাজিস্ট্রেটজের সঙ্গেও চলবে বৈঠক।

নজরে ৭৮ হাজার বুথ!

নজরে ৭৮ হাজার বুথ!

রাজ্যের ৭৮ হাজার পোলিং স্টেশন আপাতত কমিশনের নজরেষ সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা যায় কী না, তা নিয়ে রয়েছে বেশ কিছু আলোচনা। এদিকে সরেজমিনে বাংলার সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন।

বিহার মডেলে বাংলার ভোট!

বিহার মডেলে বাংলার ভোট!

শোনা যাচ্ছে, করোনা পরিস্থিতির মাঝে বিহার মডেলে বাংলার ভোট আয়োজিত হবে। সেক্ষেত্রে সভা সমিতি থেকে রাজনৈতিক প্রচার ভার্চুয়াল হয় কী না সেদিকে তাকিয়ে সকলে। তবে করোনার টীকা দান শুরু হলে , তার মধ্যে ভোটগ্রহণ কোনপথে এগিয়ে যায়, সেদিকেও রয়েছে সকলের নজর।

 রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক

রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক

এদিকে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের এই দলের সঙ্গে একাধিক রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের কথা রয়েছে। সেক্ষেত্রে রাজ্যে নতুন করে হিংসার ঘটনা নিয়ে যে আলোচনা হতে পারে দুই পক্ষের, সেই সম্ভাবনাও তৈরি হচ্ছে। এক্ষেত্রে , নাড্ডার কনভয়ে হামলার পর ভোটের আগে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে বাড়তি কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন জানায় বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+