নজরে রাজ্যসভায় গুজরাত আসন, সম্ভবত আজই বিজেপিতে দীনেশ, অভিনন্দন জানালেন অর্জুন সিং
নজরে রাজ্যসভায় গুজরাত আসন, সম্ভবত আজই বিজেপিতে দীনেশ, অভিনন্দন জানালেন অর্জুন সিং
হঠাৎ ধাক্কা। নজিরবিহীন ভাবে রাজ্যসভায় দাঁড়িয়ে দল ছাড়ার ঘোষণা তৃণমূল কংগ্রেস সাংসদ দীনেশ ত্রিবেদীর। তার পরেই তাঁর বিজেপিতে যোগ দানের জল্পনা চরমে উঠেছে। সূত্রের খবর আজই বিজেপিতে যোদ দিতে পারেন দীনেশ। বিজেপির অন্দরেও তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। দীনেশের বিজেপিতে যোগদানের নেপথ্যের সমীকরণ রাজ্যসভায় গুজরাতের দুটি আসন। সূত্রের খবর গুজরাতের দুটি আসনের একটিতে দীনেশকে মনোনিত করতে পারে বিজেপি। এমনই পরিকল্পনা চলছে। ডিল ফাইনাল হলেই বিজেপিতে পাকাপাকি ভাবে যোগ দেবেন দীনেশ।

আজই বিজেপিতে দীনেশ
মনে করা হচ্ছে আজই বিজেপিতে যোগ িদতে পারেন দীনেশ ত্রিবেদী। তবে এখনও সাংসদ এই নিয়ে কোনও কথা প্রকাশ্যে বলেননি। তবে বিজেপিতে যাওয়ার জন্যই যে দীনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেস ছেড়েছেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। দিল্লিতেই বিজেপি সদর দফতরে বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ দীনেশ ত্রিবেদী।

নজরে গুজরাত ভোট
রাজনৈতিক মহলের দাবি গুজরাতের রাজ্য সভার দুটি আসনের টোপ দিয়েই দীনেশকে ভাঙিয়েছে বিজেপি। বঙ্গে গুজরাতি ভোটারের সংখ্যাও কম নয়। দীনেশকে দলে টানতে পারলে সেই গুজরাতি ভোটা বিজেপির দখলে আসবে।তাই রাজ্যসভায় গুজরাতের দুটি আসনের মধ্যে একটি আসন দীনেশকে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত হয়ে গেলেই দীনেশ বিজেপিতে যোগ দেবেন বলে সূত্রের খবর।

অর্জুনের শুভেচ্ছা
তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করার পরেই বিজেপি নেতাদের কাছ থেকে একের পর একশুভেচ্ছা বার্তা আসছে দীনেশ ত্রিবেদীর মধ্যে। সেই শুভেচ্ছা বার্তা পাঠানোর তালিকার মধ্যে প্রথমেই অর্জুন সিংয়ের নাম উঠে আসছে। দীনেশের সঙ্গে প্রবল বিরোধিতা ছিল দীনেশের। ব্যারাকপুরের টিকিট দীনেশকে দেওয়ায় তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন অর্জুন সিং। সেই অর্জুন সিং এখন দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস ছাড়ার জন্য। শুভেচ্ছা জানিয়েেছন রাজীব বন্দ্যোপাধ্যায়ও।

দিলীপের আহ্বান
তৃণমূল কংগ্রেস ছাড়ার সঙ্গে সঙ্গে দীনেশের বিজেপিতে যোগ দানের জল্পনা পারদ চড়তে শুরু করেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে বিজেপিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন দীনেশজি যদি বিজেপিতে যোগ দিতে চান তাহলে স্বাগত। যে বা যাঁরা কাজ করতে চান বাংলার মানুষের জন্য তাঁরা কেউ তৃণমূল কংগ্রেসে থাকবেন না বলে দাবি করেছেন দিলীপ।












Click it and Unblock the Notifications