Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপিতে যোগ দিয়েই মমতাকে ইঙ্গিত করে পরিবারতন্ত্রের খোঁচা দীনেশের, আদর্শের জন্য লড়াই, কুর্নিশ নাড্ডার

বিজেপিতে যোগ দিয়েই মমতাকে ইঙ্গিত করে পরিবারতন্ত্রের খোঁচা দীনেশের, আদর্শের জন্য লড়াই, কুর্নিশ নাড্ডার

বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। গেরুয়া শিবিরে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিয়েেছন তিনি। নাম না করেই মমতাকে পরিবারতন্ত্রের খোঁচা দিয়েছেন দীনেশ। অন্যদিকে আদর্শের জন্য রাজ্য সভার সাংসদ পদ ছাড়া নিয়ে দীনেশ ত্রিবেদীকে কুর্নিশ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি জানিয়েছেন আগামিকাল নরেন্দ্র মোদীর ব্রিগেডে থাকবেন দীনেশ।

বিজেপিতে দীনেশ

বিজেপিতে দীনেশ

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। মোদীর ব্রিগেডের ঠিক আগের দিনই দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে জেপি নাড্ডার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তৃণমূল কংগ্রেস ছাড়ার পর থেকেই বিজেপিতে যোগদান নিয়ে জল্পনার পারদ চড়ছিল। অবশেষে সুনিশ্চিত হল সেই জল্পনা।

মমতাকে খোঁচা

মমতাকে খোঁচা

বিজেপিতে যোগ দিেয়ই নাম না করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন দীনেশ। মমতার বিরুদ্ধে পরিবার তান্ত্রিক রাজনীতির অভিযোগ করেছেন তিনি। দীনেশ বলেছেন,একটি পার্টি হয় পরিবারের জন্য কাজ করে। আরেকটি পার্টি হয় জনতার জন্য কাজ করে। এবাবর থেকে সেই জনতা পরিবারের পার্টিতে যোগ দিয়ে মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন দীনেশ। নাম না করেই তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসে পরিবারের সেবা করা হয়। বাংলায় এবার পরিবর্তন হবেই বলে দাবি করেছেন দীনেশ।

নাড্ডার কুর্নিশ

নাড্ডার কুর্নিশ

দিনেশ ত্রীবেদীকে বিজেপিতে স্বাগত জানিেয় বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছেন আদর্শের জন্য এতোদিন থেকে একটি রাজনৈতিক দলে থেকেও সেটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সহজ কথা নয়। আদর্শের জন্য লড়াই করতে চান তিনি। তাঁর এই সিদ্ধান্ত কুর্নিশ জানানোর মতোই। তৃণমূল কংগ্রেসে এখন কোনও নেতাই কাজ করতে পারছেন না অভিযোগ করেছেন তিনি। সেকারণেই আত্মসম্মানের সঙ্গে জনতার সেবা করতে বিজেপিতে যোগ দিচ্ছেন শাসক দলের নেতারা। কারণ বিজেপিই একমাত্র পারে জনতার সেবা করতে। এমনই দাবি করেছেন জেপি নাড্ডা।

মোদীর ব্রিগেডে দীনেশ

মোদীর ব্রিগেডে দীনেশ

রবিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাইভোল্টেজ ব্রিগেেড দেখা যাবে দীনেশ ত্রিবেদীকে। এমনই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মোদীর ব্রিগেডে একের পর এক চমক থাকছে। থাকছেন মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমার। মূলজ আমজনতাক দৃষ্টি আকর্ষণ করতেই তারকা সমাবেশ ঘটােত চাইছে বিজেপি। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+