'লঙ্গর খুলে দিদিমনি প্রমাণ করলেন সরকার ব্যর্থ', ৫টাকার ডিম-ভাত নিয়ে কটাক্ষ দিলীপের
'লঙ্গর খুলে দিদিমনি প্রমাণ করলেন সরকার ব্যর্থ', ৫টাকার ডিম-ভাত নিয়ে কটাক্ষ দিলীপের
মা-ক্যান্টিন নিয়ে সরাসরি মমতা সরকারকে কাঠগড়ায় দাঁড় করােলন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন ৫ টাকার ডিম-ভাতের ক্যান্টিন করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে গিয়েছেন তাঁর সরকার রাজ্যবাসীকে আরও গরিব করে দিয়েছে। কর্মসংস্থান গিতে পারেননি বলেই ২ টাকা কিলো দরে চাল দিয়েছেন রাজ্যবাসীকে।

মা-ক্যান্টিন
আজ থেকেই রাজ্যে শুরু হচ্ছে মা ক্যান্টিন। ৫ টাকায় ডাল-ভাত-ডিম সবজি পাওয়া যাবে সেই ক্যান্টিন গুলিতে। কলকাতার ১২টি বোরোয় সোমবার থেকে চালু হচ্ছে এই ক্যান্টিন। প্রথম পর্যায়ে কেবল কলকাতায় চালু হলেও পরে গোটা রাজ্যেই চালু হবে মা ক্যান্টিন। পুরোটাই নির্বাচনী চমক বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।

দিলীপের আক্রমণ
মমতার মা ক্যান্টিন নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। িতনি আক্রমণ শানিয়ে বলেছেন লঙ্গর খুলে মমতা প্রমাণ করে দিয়েছেন রাজ্যবাসী কোন দুরাবস্থার মধ্যে রয়েছে। এতোটাই গরিব রাজ্যের মানুষ যে ভাত খাওয়ার পয়সা নেই তাঁদের কাছে ৫ টাকা দিয়ে তাই সরকারকে ডিম-ভাত খাওয়ার লঙ্গর খুলতে হয়েছে বলে কটাক্ষ করেছেন তিনি।

কাজ নেই রাজ্যে
আবারও রাজ্যের কর্মসংস্থান নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন রাজ্যের মানুষকে কাজ দিতে পারেননি বলেই ২ টাকা কিলো দরে চাল দিতে হয়েছে সরকারকে। রাজ্যের ৮০ শতাংশ মানুষকে ২টাকা কিলো দরে চাল দিয়েছেন মমতা। এর থেকেই প্রমাণ হয়ে যায় রাজ্যের কর্মসংস্থানের কীহাল।

পাল্টা তোপ ফিরহাদের
বিজেপির কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বিজেপিকে আক্রমণ শানিয়ে বলেছেন,দেশের সিংহভাগ মানুষই গরিব। মোদী সরকার তাঁদের পাশে দাঁড়াতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কথা ভেবেই কাজ করেন বলেই এটা করতে পেরেছন মমতা। মোদী সেটা করতে পারেননি।












Click it and Unblock the Notifications