নন্দীগ্রাম দিবসে তৃণমূল নিয়ে বিস্ফোরক দিব্যেন্দু, 'শুভেন্দু বিশ্বাসঘাতক নন' বলে বার্তা মমতার স্থানীয় সাংসদের
নন্দীগ্রাম দিবসে তৃণমূল নিয়ে বিস্ফোরক দিব্যেন্দু, 'শুভেন্দু বিশ্বাসঘাতক নন' বলে বার্তা মমতার স্থানীয় সাংসদের
নন্দীগ্রাম দিবসে এদিন সকাল থেকেই নন্দীগ্রামের বুকে পারদ চড়েছে। সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দুকে ঢুকতে দেওয়া হবে না বলে সকাল থেকে পোস্টার দেখা যায়। এদিকে, সোনাচূড়ায় এদিন সকালে বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে এদিন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী বক্তব্য রাখতেই তা খবরে আসে।

শহিদ দিবসে উত্তেজনা প্রসঙ্গে দিব্যেন্দু
এদিন নন্দীগ্রামের বুকে উত্তেজনা প্রসঙ্গে শিশিরপুত্র তথা তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, 'শহিদ দিবসকে কেন্দ্র করে যাঁরা রাজনীতি করার তাঁরা করছেন। আমরা প্রতিবারই আসি। এখানে শহিদদের তর্পণ করি।' এরপর তিনি জানান এলাকায় রাজনৈতিক উত্তেজনা যারা করার তারাই করছে। কেউ কেউ রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।

'শুভেন্দু বিশ্বাসঘাতক নন'
সাফ ভাষায় এদিন ভাইয়ের পাশে দাঁড়িয়ে দিব্যেন্দু অধিকারী বলেন, শুভেন্দু অধিকারী কোনও বিশ্বাস ঘাতকতা করেননি। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে এলাকায় শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, এসব নিয়ে শুভেন্দুবাবু যে দল করেন সেই দল দেখবে। তবে শুভেন্দুবাবু কোনও বিশ্বাসঘাতকতা করেননি বলে মন্তব্য করেন দিব্যেন্দু।

'ভাড়া করা লোক এনে শহিদ তর্পণ'
এদিন দিব্যেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয় , নন্দীগ্রামে ভাঙাবেড়িয়ায় যেখানে শহিদ স্মরণ অনুষ্ঠানে তৃণমূল নেতারা রয়েছেন, সেখানে কেন তাঁকে দেখা গেলনা? এর উত্তরে দিব্যেন্দু অধিকারী বলেন, ' এখানকার মানুষ বিচার করবে। ' তারপরই তিনি বলেন এখানকার মানুষ বিচার করবে। একই সুরে দিব্যেন্দুর দাবি, 'কিছু ভাড়া করা লোক এনে শহিদ স্মরণ হচ্ছে।' সেখানে স্থানীয় সাংসদ হিসাবে তিনি আমন্ত্রণ না পাওয়ার ঘটনা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে জানান, বিষয়টি মানুষ বিবেচনা করবেন।

শান্তিপূর্ণ ভোটের ডাক
এদিন নন্দীগ্রামের বুকে শান্তিপূর্ণ ভোটের ডাক দিয়েছেন দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন, এলাকায় যাতে ভোটের সময় শান্তি বজায় থাকে, তার বার্তা দিয়েছেন দিব্যেন্দু।












Click it and Unblock the Notifications