মমতার আস্থাভাজন দেব জল্পনার পর্দা সরিয়ে প্রচারে তুললেন ঝড়, বিজেপিকে আগ্রাসী আক্রমণ
মমতার আস্থাভাজন দেব জল্পনার যবনিকা সরিয়ে প্রচারে তুললেন ঝড়, বিজেপিকে আগ্রাসী আক্রমণ
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট রয়েছে ঘাটালে। আর তার আগে তৃণমূলের প্রচারে স্টার চমক হিসাবে দেবকে নিজের সংসদীয় এলাকায় দেখা যাবে কি না তা নিয়ে বহু দিন ধরে জল্পনা চড়েছিল। শোনা গিয়েছিল, তিনি নিজের সংসদীয় কেন্দ্র ঘাটালে সভা করবেন না সম্ভবত। আর সেই জায়গা থেকে যে জল্পনা তৈরি হয়েছিল, তা কার্যত নস্যাৎ করে দেব আজ প্রকাশ্য প্রচারে।

মমতার আস্থাভাজন দেবের কণ্ঠে কোন বার্তা?
মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন দেবকে ঘিরে বহুদিন ধরে জল্পনা তৈরি হয়েছে। কয়েকদিন ধরেই তাঁর সংসদীয় এলাকায় ভোটপ্রচার ঘিরে একাধিক জল্পনা তুঙ্গে রয়েছে। সেখানে ভোট ঘোষণার পরও দেবকে প্রচারে দেখতে না পাওয়া যেতেই জল্পনার মেঘ জমাট বেঁধেছে। তারপরই আজ দাঁতনে বিধানসভা নির্বাচনের প্রচারে দেবকে দেখা গিয়েছে।

বিজেপিকে জোরালো তোপ দেবের
'যাঁরা ধর্ম নিয়ে খেলা করে, বাংলায় তাঁদের খেলা শেষ হবে। ' পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে এমনই বার্তা দিলেন দেব। সেখানে দাঁতন বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তিনি পারদ চড়িয়েছেন।

'সোনার বাংলা' নিয়ে কটাক্ষ
দেবের কণ্ঠে এবার আগ্রাসী মেজাজে বিজেপিকে বিদ্ধ করার ডাক শোনা গেল। সুর চড়া করে দেব বলেন,' আজ সোনার বাংলা গড়ার স্লোগান ভালো চলছে। সোনার বাংলা হলেও আমাদের লাভ।' এর সঙ্গেই দেব বলছেন,
'আমার প্রশ্ন যাঁরা আজকে সোনার বাংলা গড়বেন বলছেন, ২০১৮ সালে তাঁরাই বলেছিলেন সোনার চিড়িয়া বানানোর কথা। '

কর্মসংস্থান নিয়ে দেব
'বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির কোনও জায়গা নেই। বাংলায় শান্তির খেলা হবে '। এদিন তৃণমূলের প্রচার অভিযানে নেমে দেব এই বার্তার সঙ্গেই বলেন কর্মসংস্থানের ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। তিনি বলেন, বিজেপি বছরে দুই কোটি চাকরি দেওয়ার দাবি করেছে আর গুগল সার্চ করলেই দেশের বেকারত্বের হারও দেখা যাচ্ছে বলে এদিন কটাক্ষ করেন দেব। নিজের বক্তব্যের শেষে বলেন মানুষের উন্নতি চাই।












Click it and Unblock the Notifications