নির্বাচনের আগে এনআইএ-র মামলায় গ্রেফতারি নিয়ে সাময়িক স্বস্তিতে ছত্রধর মাহাতো
নির্বাচনের আগে এনআইএ-র মামলায় গ্রেফতারি নিয়ে সাময়িক স্বস্তিতে ছত্রধর মাহাতো
বিধানসভা নির্বাচনের আগে গ্রেফতারি নিয়ে সাময়িক স্বস্তি পেল ছত্রধর মাহাতো। তবে এনআইএ-র আদালতে অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না ছত্রধর মাহাতো। ছত্রধরকে নিজেদের হেফাজতে নিতে এনআইএ- এর করা মামালায় শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

জঙ্গলমহলে নাশকতার অভিযোগে ছত্রধরের গ্রেফতারি চায় এনআইএ। ছত্রধরকে পুনরায় গ্রেফতারের পক্ষে সওয়াল করে অতিরিক্ত সলিসিটর জেনারেল। হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ছত্রধর মাহাতোকে তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু নিম্ন আদালতের নির্দেশ মেনে এই সংক্রান্ত মামলায় বারবার তাঁকে ডাকা সত্ত্বেও তদন্তে সহযোগিতা করছেন না ছত্রধর। তাই এই তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে এবিষয়ে হস্তক্ষেপ আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানায় এনআইএ। তাদের দাবি, শুধু ছত্রধর মাহাতো নয় মোট ৫ জনকে নিজেদের হেফাজতে চায় এনআইএ।
তবে ছত্রধরদের আদালতে যুক্তি, তিনি অভিযুক্ত হলেও ইতিমধ্যেই ১৩ বছর বাদে তাকে জামিন দিয়েছে আদালত। তাহলে এর পরেও ছত্রধর মাহাতো সহ ৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেফতারির যৌক্তিকতা কোথায়! তাই জামিনে মুক্ত ছত্রধর তাকে
গ্রেফতার করতে গেলে আগে জামিন খারিজ চেয়ে আবেদন করতে হবে এনআইএ কে।
মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ২৪ শে মার্চ পরবর্তী শুনানি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications