ভোটের আগে বসিরহাটে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
আগামী ১৭ ও ২২ এপ্রিল এর জন্য বসিরহাট মহকুমা আটটি বিধানসভার ভোট গ্রহণ। তার আগে বসিরহাটে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। রুটমার্চ ও জনসংযোগে বেরিয়ে ভোট দাতাদের নির্ভয় ভোট দেয়ার আবেদন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের।

বসিরহাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাটে মহাকুমার জন্য ইতিমধ্যে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (সশস্ত্র সীমা বল) এসে পৌঁছেছে। এদিন তারাই বসিরহাট তাঁর তত্ত্বাবধানে বসিরহাটের বিভিন্ন এলাকায় রুটমার্চ করে। পাশাপশি, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে জনসংযোগ কর্মসূচি করে।
এদিন সোমবার সকাল থেকে বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং এর নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা একদিকে বসিরহাটের বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করেছেন। অন্যদিকে গ্রামবাসী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের পথচলতি মানুষকে নির্ভয় ভোট দেয়ার আবেদন জানাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। এদিন সেই চিত্র ধরা পরল বসিরহাট পিফা গ্রামের এলাকায় গ্রামবাসীদের তারা সহজে বুঝিয়ে দিচ্ছেন আপনারা নির্ভয় ভোট দিন। কোন অসুবিধা হলে পুলিশকে ফোন করে জানান। আমরা সব রকম ভাবে সুরক্ষা দেবো আপনাদের। একদিকে পুলিশ প্রশাসন অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর আশ্বাসে উজ্জীবিত স্থানীয় বাসিন্দা থেকে গ্রামবাসীরা।












Click it and Unblock the Notifications