তৃণমূলের গ্রাম বাংলার ভোটব্যাঙ্কে থাবা কষাতে বিজেপির বড়সড় কর্মসূচি! কোন লক্ষ্যে পদ্মশিবির

তৃণমূলের গ্রাম বাংলার ভোটব্যাঙ্কে থাবা কষাতে বিজেপির বড়সড় কর্মসূচি! কোন লক্ষ্যে গেরুয়ারা

কয়েকদিন আগেই বিজেপির অন্দরমহলে গ্রামবাংলার ভোটব্যাঙ্ক দখল নিয়ে আলোচনা হয়েছে। এদিকে, হাওড়ায় নিজের খাসতালুকে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন গ্রামীণ হাওড়াকে তিনি বিজেপির দিকে ফিরিয়ে আনবেনই। এমন এক পরিস্থিতিতে দিকে দিকে বিজেপি এবার টার্গেট নিচ্ছে গ্রাম বাংলায় তৃণমূলের ভোটব্যাঙ্ককে দুরমুশ করতে। একনজরে দেখে নেওয়া যাক, বাংলায় আগামী ১৮ ফেব্রুয়ারি বিজেপির কোন কর্মসূচি রয়েছে দেখা যাক।

 বিজেপির নজরে গ্রাম বাংলা!

বিজেপির নজরে গ্রাম বাংলা!

বাংলায় বিজেপির নজরে এই মুহূর্তে ৪৮,৭৫১ টির মধ্যে প্রায় ৪০ হাজার গ্রাম রয়েছে । মূলত বাংলার ইতিহাসে ভোটব্য়াঙ্কের রাজনীতিতে গ্রাম বাম আমল থেকে তৃণমূল আমলেও বডজ় ভূমিকা পালন করেছে। একুশের ভোটের আগে এই গ্রামগুলিতে প্রচার পারদ তুঙ্গে রেখে নয়া কর্মসূচি শুরুর কথা ভাবছে বিজেপি। এই কর্মসূচি হল 'কৃষক সহ ভোজ'। ইতিমধ্যেই পরিবর্তন যাত্রার হাত ধরে বিজেপি প্রচার পারদ তুঙ্গে রাখতে চাইছে। তারসঙ্গে এই নয়া কর্মসূচি গেরুয়া শিবিরে বাড়তি মাইলেজ যোগ করবে বলে মনে করা হচ্ছে।

কবে থেকে শুরু হচ্ছে বিজেপির নয়া কর্মসূচি?

কবে থেকে শুরু হচ্ছে বিজেপির নয়া কর্মসূচি?

জানা গিয়েছে, ১৮ ফেব্রুয়ারি থেকেই বাংলার হাজার হাজার গ্রামের ভিতর গিয়ে প্রচারের পারদ তুহ্গে রাখবে বিজেপি। সেই সূত্র ধরেই আসছে 'কৃষক সহ ভোজ'। দেশে কৃষক আন্দোলনের মাঝে একুশে বাংলার ভোটের আগে এমন কর্মসূচির সাফল্যের দিকে তাকিয়ে বিজেপির হাইকমান্ডও।

৭০ লাখ কৃষক ও বাংলায় বিজেপির স্ট্র্যাটেজি

৭০ লাখ কৃষক ও বাংলায় বিজেপির স্ট্র্যাটেজি

প্রসঙ্গত, বিজেপি বাংলার বুকে ৭০ লাখ কৃষকের দুরবস্থার প্রসঙ্গ তুলে ধরে মোদী সরকারের কৃষি আইনের সুখ্য়াতি যেমন প্রচারে আনতে পারে, তেমনই মমতা সরকারের কৃষকদের প্রতি উদাসীনতা নিয়ে গেরুয়া শিবিরের অভিযোগগুলিকেও হাইলাইট করতে পারে বলে খবর। ইতিমধ্যেউ বিজেপি তুলে ধরছে রাজ্যে ফসল বীমা সংক্রান্ত মমতা সরকারের অবস্থানকে। ন্যূনতম সহায়ক মূল্যও নিয়েও সরব হতে শুরু করেছে বিজেপি।

বিজেপির 'সহ ভোজ' ও ৩ হাজারের বেশি গ্রাম পঞ্চায়েত

বিজেপির 'সহ ভোজ' ও ৩ হাজারের বেশি গ্রাম পঞ্চায়েত

মূলত, বাংলায় ৩,৩৫৪ গ্রাম পঞ্চায়েতের মধ্যে 'সহভোজ' কর্মসূচিকে ছড়িয়ে দেওয়াই বিজেপির লক্ষ্য। এই সহভোজ কর্মসূচিতে কষকদের বাড়ি থেকে এক মুঠো চাল নিয়ে সেখানে রান্না করার পরিকল্পনা রয়েছে। আর সেখানেই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে বিজেপি নিজের জনসংযোগ অস্ত্রে শান দিতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+