'মোদী ঝড়' সুনিশ্চিত করতে বড় পরিকল্পনা বঙ্গ বিজেপির
ভোটের আগে প্রচার পারদ তুঙ্গে তুলতে একাধিক স্ট্র্যাটেজিতে মাত করতে মরিয়া চেষ্টা বিজেপির। রাজ্য জুড়ে ২৯৪ টি আসনে পরিবর্তন যাত্রা ইতিমধ্যেই বিজেপির প্রচার স্ট্র্যাটেজির অংশ ছিল। এবার সেই পরিবর্তন যাত্রার পর আরও এক নয়া স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যেতে চাইছে বিজেপি।

বিজেপির স্ট্র্যাটেজিতে 'প্রবাস' ইনচার্জ!
শোনা যাচ্ছে, ভোটের ঠিক আগে বিজেপির অন্দরে বিশেষ দুটি ক্ষেত্রে জোর দেওয়া হবে। তারমধ্যে একটি 'প্রবাস ইনচার্জ'। শোনা যাচ্ছে এই 'প্রবাস ইনচার্জ' রা জেলায় জেলায় ভিন রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের দেখভালের দায়িত্বে থাকবেন। নেতাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত যেমন তাঁদের নজরে থাকবে, তেমনই তাঁরা দেখবেন যাতে ভিন রাজ্যের নেতারা জেলায় এসে গোষ্ঠী রাজনীতির মধ্যে পড়ে যান। এমনই দাবি একাধিক সূত্রে।

স্বাস্থ্য নিয়ে বিজেপির ভাবনা
শোনা যাচ্ছে, স্বাস্থ্য নিয়েও বেশ কিছু ভাবনা রয়েছে বিজেপির। ভোটের সময় যাতে নেতা কর্মীদের স্বাস্থ্য ঠিক থাকে, তার জন্য করোনার আবহে স্বাস্থ্য পরিষেবা ইনচার্জও গঠন করবে।

মোদী সুনামি তুলতে নয়া গেমপ্ল্যান
৭ মার্চ মোদীর ব্রিগেডের সমাবেশ পর্যন্ত যা হতে চলেছে তা সম্ভবত বিজেপির 'ট্রেলার'। এরপর থেকে ভোট ময়দানে হাওয়া গরম করতে বিজেপি বড়সড় স্ট্র্যটেজি সঙ্গে নিয়ে নামতে চলেছে। শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহকে নিয়ে আরও ৭০ টি সভা করার কথা ভাবছে বিজেপি।

৭ মার্চ মোদীর ব্রিগেডের সমাবেশ পর্যন্ত যা হতে চলেছে তা সম্ভবত বিজেপির 'ট্রেলার'। এরপর থেকে ভোট ময়দানে হাওয়া গরম করতে বিজেপি বড়সড় স্ট্র্যটেজি সঙ্গে নিয়ে নামতে চলেছে। শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহকে নিয়ে আরও ৭০ টি সভা করার কথা ভাবছে বিজেপি।
জানা গিয়েছে, বিজেপি ২৫ থেকে ৩০ টি জনসভা করতে চাইছে রাজ্যে শুধুমাত্রকে মোদীর জনপ্রিয়তাকে হাতিয়ার করে। এছাড়াও তারা আরও ৫০ টি সভা করতে চাইছে অমিত শাহকে নিয়ে। ৭ মার্চ বিজেপির সভার পর থেকে এই বিষয়ে তৎপরতা তুঙ্গে থাকতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications