তৃণমূলকে দিশাহারা করতে আরও এক পদক্ষেপে বিজেপি! কোন ছকে এগোচ্ছে গেরুয়া শিবির
তৃণমূলকে দিশাহারা করতে আরও এক পদক্ষেপে বিজেপি! কোন ছকে এগোচ্ছে গেরুয়া শিবির
দিল্লিতে এই মুহূর্তে দিলীপ ঘোষ থেকে মুকুল রায়দের উপস্থিতিতে রয়েছে বিজেপির হাইভোল্টেজ সাংগঠনিক বৈঠক। অন্যদিকে, শতাব্দী রায়ের ফেসবুক পোস্ট ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্ট ঘিরেও রাজ্যে জল্পনার অন্ত নেই। এমন এক পরিস্থিতিতে তৃণমূলকে আরও খানিকটা বিপাকে ফেলতে তৎপরতা শুরু হয়ে গিয়েছে বিজেপি শিবিরে।

তৃণমূলকে টার্গেটে রেখে বিজেপির 'প্রেশার গেম'!
রাজীব থেকে শতাব্দীর ফেসবুক লাইভ আসতে এখনও ২৪ ঘণ্টা বাকি। তবে, তারও আগে কৈলাস বিজয়বর্গীয় তৃণমূল শিবিরকে টার্গেট করে জানিয়ে রেখেছেন যে তাঁর দলে যোগাযোগে রয়েছেন ৪১ জন তৃণমূল নেতা। আর এই জায়গা থেকেই কিছুতেই তৃণমূলের ওপর থেকে প্রেশার গেম সরাতে চাইছে বিজেপি। যার পরবর্তী পদক্ষেপও কার্যত দল ঠিক করে নিয়েছে।

তৃণমূলকে তোপ দেগে বার্তা
প্রসঙ্গত, তৃণমূলকে তোপ দেগে এবার নির্বাচন কমিশনের কাছেও যাওয়ার কথা ভেবে ফেলেছে বিজেপি। বিজেপি শিবির সূত্রের দাবি, নির্বাচন কমিশনকে তাঁরা রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসা সম্পর্কে একটি রিপোর্ট দিতে চায়। ইতিমধ্যেই রাজ্যে নির্বাচন কমিশনের তরফে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন গুরুত্বপূর্ণ কিছু বৈঠকে কড়া বার্তা দিয়েছেন।

কমিশন ও বাংলার পরিস্থিতি
এদিকে, রাজ্যে গত ৬ মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কর্তারা যে রিপোর্ট দিয়েছেন, তাতে সুদীপ জৈন খুব একটা সন্তুষ্ট নন বলে খবর। আর সেই জায়গা থেকে ২৪ পরগনার পুলিশ কর্তারা জৈনের একাধিক প্রশ্নের মুখে পড়েন। এলাকায় হিংসা ঘিরে ওঠে একাধিক প্রশ্ন। আর সেই জায়গা তথেকেই বিজেপি অবার রাজ্যে রাজনৈতিক হিংসা নিয়ে প্রশ্ন আরও জোরোলা করতে চাইছে।

২০১৮ নির্বাচন ও বিজেপি
মূলত, তৃণমূলের ওপর চাপ বাড়িয়ে কমিশনের সামেন ২০১৮ ভোটের রাজনৈতিক হিংসার ছবি তুলে ধরতে চাইছে বিজেপি। যাতে রাজ্যে ভোট নিরাপত্তায় কোনও ফাঁক না থাকে, তার জন্যও সরব হতে চাইছে দল।
বিজেপির পরিসংখ্যান বলছে ২০১৮ সালে ১৩ জন মানুষ। রাজ্যে হিংসার বলি, ৬২৫ টি বাড়ি তছনছ করা হয়। ৪১ হাজার বুথে চলে হিংসা। রাজ্যের ২০ জেলায় প্রবল হিংসা দেখা যায় পঞ্চায়েত ভোটের সময়। যে ভোটে তৃণমূল ৭২.৯৫ শতাংশ ভোট নিয়ে জয়লাভ করে। এই পরিসংখ্যান কমিশনের সামনে ফেলে তৃণমূলকে আরও কোণঠাসা করতে চাইছে বিজেপি।












Click it and Unblock the Notifications