শুভেন্দু-রাজীবকে ডাক দিল্লিতে,আজই ২৩৪ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন শাহ-মোদীরা

শুভেন্দু-রাজীবকে ডাক দিল্লিতে,আজই ২৩৪ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন শাহ-মোদীরা

আজই চূড়ান্ত হবে বিজেপির ২৩৪ আসনের প্রার্থী। দিল্লিতে এই নিয়ে বৈঠক করবে অমিত শাহ, জেপিনাড্ডা সব বিজেপির নির্বাচন কমিটির সদস্যরা। তলব করা হয়েছে শুভেন্দু-রাজীব মুকুলদের। ২৩৪ আসনেও একাধিক পরিচিত মুখের ভিড় দেখা যাবে বলে মনে করা হচ্ছে। রাজীব ডোমজুড়ে দাঁড়ানো ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাঁর ইচ্ছেতে গেরুয়া শিবির সিলমোহর দেবে কিনা এই নিয়ে জল্পনা রয়েছে। আবার মিঠুনকে প্রার্থী করা হবে কিনা এই নিয়েও জল্পনা শুরু হয়েছে।

 দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক

দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক

আজই বিজেপির ২৩৪ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার কথা। দিল্লিতে এই নিয়ে বৈঠক করবেন বিজেপির ইলেকশন কমিটি। গতকাল রাতেই দিল্লিতে পৌঁেছ গিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু, রাজীব, কৈলাশ বিজয়বর্গীয়। রাতের বিমানেই দিল্লি পৌঁছেছেন তাঁরা। বঙ্গ বিজেপির চূড়ান্ত করা প্রার্থী তালিকা খতিয়ে দেখে সিলমোহর দেবে বিজেপির ইলেকশন কমিটি।

প্রার্থী তালিকায় কী মিঠুন

প্রার্থী তালিকায় কী মিঠুন

প্রার্থী তালিকায় কী থাকবে মিঠুন চক্রবর্তীর নাম এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিজেপিতে যোগদানের দিল মিঠুন চক্রবর্তীর গলায় শোনা গিয়েছিল হুঙ্কার। নিজের সিনেমার ডায়লগ বলেছিলেন তিনি। বলেছিলেন, 'আমি জলঢোরাও নই, বেলেবোরাও নই,আমি জাত গোক্ষরো, এক ছোবলেই ছবি'। এই ডায়লগটাই এবারের ভোটে চলবে বলে জানিয়েছিলেন তিনি। তারপরেই কৈলাশ বিজয়বর্গীয়ের মন্তব্যে আরও জল্পনা তৈরি হয়েছে। কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, মিঠুন চক্রবর্তী চাইলে তিনি প্রার্থী হতেই পারে। তবে দল তাঁকে প্রার্থী করবেন কিনা এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

রাজীব কোথায়

রাজীব কোথায়

২৩৪ আসনের প্রার্থী তালিকার মধ্যে রয়েছে রাজীব চট্টোপাধ্যায়ের নাম। রাজীব আগেই ডোমজুর থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। বিজেপির ইলেকশন কমিটি তাতেই সিলমোহর দেয় কিনা তার অপেক্ষায় রয়েছেন রাজীব অনুগামীরা। আগে শুভেন্দু অধিকারীও নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। অমিত শাহ, জেপি নাড্ডা, নরেন্দ্র মোদীরা শুভেন্দুর সেই ইচ্ছেতে সিলমোহর দিয়েছিল। এবার রাজীবের ক্ষেত্রেও কি সেটাই ঘটবে এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

শাহ আসার আগেই প্রার্থী চূড়ান্ত

শাহ আসার আগেই প্রার্থী চূড়ান্ত

সূত্রের খবর অমিত শাহ ১৫ মার্চ রাজ্যে আসছেন। তিনি রাজ্যে আসার আগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে আসতে চাইছেন। অর্থাৎ অমিত শাহ রাজ্যে পা রাখার আগেই ২৩৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলবে বিজেপি। প্রথম তালিকার মতো এবারও দিল্লিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে খবর। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেরও বাকি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+