বনির বিজেপি যোগের সময় তৃণমূল সদস্য মা পিয়া শহরেই ছিলেন না! ইম্পাকর্তা কী জানালেন

বনির বিজেপি যোগের সময় তৃণমূল সদস্য মা পিয়া শহরেই ছিলেন না! ইম্পাকর্তা খুললেন মুখ

বনি যেদিন বিজেপিতে যোগ দেন অর্থাৎ ১০ মার্চের ঠিক ৬ দিন আগে পিয়া সেনগুপ্ত মুখ খুলেছিলেন। ছেলের বিজেপি যোগদানের সম্ভবনা নিয়ে পারদ চড়তেই পিয়া নিজের অবস্থান স্পষ্ট করেন। এরপর বনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপির পতাকা হাতে নেন। ততদিন বান্ধবী কৌশনী তৃণমূলের প্রার্থী আর মা পিয়া তৃণমূলের তামমা সদস্য। এহেন পরিস্থিতিতে পিয়া সেনগুপ্ত এক নামী সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন।

 বনির বিজেপি যোগের দিন পিয়া কোথায় ছিলেন?

বনির বিজেপি যোগের দিন পিয়া কোথায় ছিলেন?

ওই সাক্ষাৎকারে পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে তিনি কলকাতার বাইরে। নানার জায়গা শো করছেন তিনি। আর দেখা যাচ্ছে, বনি সেই এক সপ্তাহের মধ্যে তথা ২ দিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। পিয়া ফলে কলকাতার বাইরে থাকার সময় ছেলে বনির এই যোগদান ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

পিয়া সেনগুপ্ত আর কী বললেন?

পিয়া সেনগুপ্ত আর কী বললেন?

বিভিন্ন শোয়ের জন্য শহরের বাইরে রয়েছেন পিয়া সেনগুপ্ত। সেই সংবাদমাধ্যমের সঙ্গে যখন তিনি কথা বলেন, তখন তিনি ব্রধমানে ছিলেন। তিনি জানান, বনি কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, কীভাবে নিয়েছে, এই নিয়ে মা পিয়ার সঙ্গে কোনও আলোচনা করেননি। ফলে ছেলের সঙ্গে কথা না বলে, তিনি কোনও মন্তব্য করতে চাননা বলে জানান পিয়া।

কয়েকদিন আগে পিয়া কী বলেন?

কয়েকদিন আগে পিয়া কী বলেন?

এর আগে, জল্পনার পারদ চড়ছিল যে বনি বিজেপিতে যোগ দিচ্ছেন। তাঁর প্রার্থীপদ নিয়েও আলোচনা হয়েছে। এদিকে, ইম্পার কর্তা পিয়া সেনগুপ্ত সেই সময় এক বেসরকারি সংবাদমাধ্যমে মুখ খুলে বলেন, এমন কিছু হচ্ছে বলে তাঁরা জানা নেই। যে সোহেলের সঙ্গে বনির ছবি নিয়ে বিজেপি যোগের কথা উঠছে, সেই সোহেল বনির ছোটবেলার বন্ধু। তবে পরবর্তীকালে দেখা যায়, বনি বিজেপিতে যোগ দিলেন। আর তা হাওড়ার মেতা রাজীব বন্দ্যোাপাধ্যায়ের হা ধরেই হল। সূত্র মারফৎ শোনা গিয়েছিল, রাজীবের দলবদলের আগে সোহেলের বাড়ির যে পার্টিতে রাজীব-শুভেন্দু সাক্ষাৎ হয়,সেখানে বনিও উপস্থিত ছিলেন।

বনির বিজেপি যোগ ও জল্পনা

বনির বিজেপি যোগ ও জল্পনা

বনি বিজেপিতে যোগ দিয়েছেন ২ দিন হয়েছে । এদিকে, তাঁর বান্ধবী কৌশালী কৃষ্ণনগর উত্তরের প্রার্থী। জল্পনা চড়ছে যে তাহলে কি , বিজেপির তরফে বনি প্রার্থী হচ্ছেন?বনি এই নিয়ে মুখ না খুলেলও,জল্পনা ও কৌতূহলের পারদ চড়েছে যে, শেষমেশ কি ভোট ময়দানে কৌশানী বনাম বনি কৃষ্ণনগরের মাটিতে দেখা যাবে? এর জবাব সম্ভবত রবিবার মিলবে। সেদিন ২৩৪ আসনের প্রার্থী ঘোষণা সম্ভবত করতে পারে বিজেপি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+