ভোট ঘোষণা হতেই ৪ আসনে বঙ্গবিজেপিতে প্রার্থী পদে শতাধিক নাম জমা! তুঙ্গে ভোট-পারদ

২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের লড়াইয়ে ইতিমধ্যেই ৮ দফার ভোট পর্ব ঘোষণা হয়েছে। এদিকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রার্থীপদ নিয়ে পারদ চড়তে শুরু করে দিয়েছে। বিভিন্ন দল এই বছরের ভোটে ড্রপ বক্সের বন্দোবস্ত করেছে। যার ফলে প্রার্থীপদ ঘিরে একাধিক জনের নাম তাতে সামিল হচ্ছে।

 ৪ পদে ১০০ জন প্রার্থী হতে ইচ্ছুক!

৪ পদে ১০০ জন প্রার্থী হতে ইচ্ছুক!

এক নামী সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঝাড়গ্রামে ৪ আসনে বিজেপির তরফে ১০০ জনের নাম প্রার্থীপদে ইচ্ছুকদের তালিকায় এসেছে। এতে যুবমোর্চার নেতা থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক, মহিলমোর্চার নেত্রীদের নাম জমা পড়েছে। প্রসঙ্গত, এর আগে তৃণমূলে যোগ দিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী জানান , বিজেপিতে উপমুখ্য়মন্ত্রী পদের জন্য ১৩ জনের নাম উঠে আসছে বলে শোনা যায়। এরপর ঝাড়গ্রামের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ।

 তৃণমূলের চরম কটাক্ষ

তৃণমূলের চরম কটাক্ষ

এদিকে, বিজেপির এই পরিস্থিতি নিয়ে তৃণমূলর তরফে ছত্রধর মাহাতো কটাক্ষ করতে ছাড়েননি। তাঁর মতে বিজেপির কোনও শঙ্খলা নেই। তিনি বলেন, 'টাকা হাতোনর কৌশল। ভাবছে প্রার্থী হলে টাকা পাবে। এদের অগাধ টাকা। '

 পাল্টা বিজেপির দাবি

পাল্টা বিজেপির দাবি

এদিকে, বিজেপির দাবি তাদের দল গণতান্ত্রিক। আর সেই গণতান্ত্রিক পদ্ধতিতেই দলে যে কেউ প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। বিজেপির সুখময় শতপথির বক্তব্য, 'আমাদের দে কোনও গোষ্ঠী নেই। ফলে গোষ্ঠী কোন্দল হওয়ার কোনও বিষয় নেই।'

বিজেপির প্রার্থীপদ নিয়ে কোন আশঙ্কা

বিজেপির প্রার্থীপদ নিয়ে কোন আশঙ্কা

এদিকে, সূত্রের দাবি, জেলা পর্যবেক্ষক থেকে শুরু করে মহিলা মোর্চা থেকে স্থানীয় নেতা, এবং জেলার সাধারণ সম্পাদকের মতো ব্য়ক্তিত্বরা এই ৪ পদে নাম পাঠানোয় বিজেপি নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবনা চিন্তায় রেখেছে। কারণ প্রার্থীপদ ঘোষণা হলে, কোনও এক মহল অসন্তুষ্ট হলে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সেই জায়গা থেকে ঝাড়গ্রাম আসনে বিজেপি প্রার্থীর নাম ঘিরে নজর সব মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+