প্রার্থী অসন্তোষ চরমে, 'গৃহদাহ' সামাল দিতে বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে দিল্লিতে বৈঠক শাহের
প্রার্থী অসন্তোষ চরমে, 'গৃহদাহ' সামাল দিতে বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে দিল্লিতে বৈঠক শাহের
প্রার্থী তালিকা প্রকাশের পর গেরুয়া শিবিরে কর্মী বিক্ষোভ শুরু হয়েছে। প্রার্থী অসন্তোষে হেস্টিংসের কার্যালয়ে পর পর ২ দিন ধরে লাগাতার বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে বুধবার দিল্লিতে বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন চাণক্য অমিত শাহ। কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে তা নিয়েই পর্যালোচনা হবে বলে সূত্রের খবর।

প্রার্থী অসন্তোষ বিজেপিতে
দফায় দফায় বিক্ষোভ চলছে বিজেপির হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ে। পর পর ২ দিন প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। মঙ্গলবার হাওড়ার উদয়নারায়ণপুর, পাঁচলার বিজেপি কর্মী সমর্থকরা প্রার্থী বদলের দাবিতে দিনভর বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। মুকুল রায় টাকা খেয়ে প্রার্থী পছন্দ করেছেন বলে অভিযোগ করেন বিজেপি কর্মীরা। অন্যদিকে বুধবারও সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার কুলপি, ক্যানিংেয়র বিজেপি কর্মী সমর্থকরা প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান দিনভর।

কলকাতায় জরুরি বৈঠক শাহের
হেস্টিংসের বিক্ষোভ সামাল দিতে সোমবারই সফর কাটছাঁট করে কলকাতায় ছুটে আসেন অমিত শাহ। রাতেই বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। মূলত এই অসন্তোষ নিয়েই আলোচনা হয়েছে। কীভাবে এই অসন্তোষ সামাল দেওয়া যায় এই নিয়েই রণকৌশল নির্ধারণে তৎপর হয়েছেন বিজেপির চাণক্য। কোন পথে মিলবে সমাধান সূত্র এই নিয়ে তৎপর শাহ, নাড্ডারা। সোমবার রাতেই শহরে আসেন জেপি নাড্ডাও। তিনিই সামিল হয়েছিলেন বৈঠকে। ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়রা।

দিল্লিতে জরুরি বৈঠক
আজ দিল্লিতে পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে বিজেপির কোর কমিটির সদস্যরা। রাতেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন মুকুল রায়, দিলীপ ঘোষরা। বুধবার সকাল ১০টা থেকে বিজেপির কোর কমিটি বৈঠক করবেন। সেখানে প্রার্থী অসন্তোষ নিয়ে কথা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও প্রার্থী তালিকা নিয়েও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। দলীয়কর্মীদের অসন্তোষের কথা মাথায় রেখে এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বিজেপি এমনই মনে করা হচ্ছে।

প্রার্থী হতে পারেন দিলীপ-মুকুল
সূত্রের খবর পরের প্রার্থী তালিকায় দিলীপ ঘোষ ও মুকুল রায়কে প্রার্থী করা হতে পারে। তবে প্রার্থী অসন্তোষের কথা মাথায় রেখেই বিস্তারিক আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। পরের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। গতকাল রাতেই বঙ্গ বিজেপির অধিকাংশ নেতাই পৌঁছে গিয়েছেন দিল্লিতে। আজ সকালে বাকি নেতারা রওনা হবেন সেখানে।












Click it and Unblock the Notifications