মানুষ চাইছে শিশির অধিকারী আসুন বিজেপির পতাকার নীচে, শমীকের মন্তব্য ঘিরে জল্পনা চরমে
মানুষ চাইছে শিশির অধিকারী আসুন বিজেপির পতাকার নীচে, শমীকের মন্তব্য ঘিরে জল্পনা চরমে
শিশির অধিকারীকে বিজেপির পতাকার নীচে দেখতে চান বাংলার মানুষ। সাংবাদিক বৈঠক ঘিরে এমনই দাবি করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন শিশিরবাবুর মতো অভিজ্ঞ রাজনীতিকের বিজেপিতে প্রয়োজন। তিনি দলে এলে তাঁকে স্বাগত জানাবে বিজেপি। শমীকের এই মন্তব্যে ঘিরে শিশিরের বিজেপিতে যোগদানের জল্পনা চরমে উঠেছে। তাহলে কী এবার শিশির অধিকারীও বিজেপিতে যোগ দিতে চলেছেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

শিশিরকে বিজেপিতে দেখতে চায় নানুষ
বিজেপিই এখন মা-মাটি মানুষের দল। তাই শিশির অধিকারীকে বিজেপির পতাকার নীচে দেখতে চায় বাংলার মানুষ। শনিবার সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেছেন বিজেিপ নেতা শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেছেন শিশির বাবুর মতো একজন প্রবীণ অভিজ্ঞ লোকের বিজেপিতে সবসময় স্বাগত। তিনি বিজেপিতে এলে সবচেয়ে বেশি খুশি দবেন দলের কর্মী সমর্থকরা।

পূর্ব মেদিনীপুের তৃণমূল তৈরি করেছেন শিশির
শমীক ভট্টাচার্য দাবি করেছেন পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে শিশির অধিকারীরা।গোটা অধিকারী পরিবার তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছে মেদিনীপুরে। তাঁকেই এখন যোগ্য সম্মান দেয় না দল।এমনই অবস্থা হয়েছে। বিজেপি তাঁকে যোগ্য সম্মান দিয়ে কাছে নিতে চায়। এখন শিশির বাবুর সিদ্ধান্তের অপেক্ষা। যদিও এখনও শিশির অধিকারী বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কোনও কথা বলেননি।

শিশিরের বাড়িতে লকেট
আজই শিশিরের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেখানে মধ্যাহ্ন ভোজন করেন তিনি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাড়ি হিসেবেই সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন। শিশিপ অধিকারীর সঙ্গে তাঁর সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে। শিশির অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে কোনও কথাই তিনি বলতে চাননি। দিব্যেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন কিনা তা নিয়েও তিনি কোনও কথা বলতে চাননি।

২০ মার্চ কাঁথিতে মোদীর সভা
২০ মার্চ কাঁথিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রস্তুতি নিয়েই বৈঠক করতে কাঁথিতে গিয়েছিলেন লকেট। তারপরেই শিশির অধিকারীর বাড়িতে গিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় করে দিয়েছেন তিনি। শিশির অধিকারী প্রধানমন্ত্রী মোদীর সভায় থাকতে পারেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications