রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব নেই! লড়াইয়ে তৃণমূলের থেকে অনেক এগিয়ে বিজেপি, দাবি তেজস্বীর

লড়াইয়ে তৃণমূলের থেকে অনেক এগিয়ে বিজেপি, দাবি তেজস্বীর

পশ্চিমবঙ্গে কংগ্রেসের কার্যত কোনও অস্তিত্বই নেই। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইটা বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের। আর সেই লড়াইয়ে অনেক আগেই বিজেপি জিতে গিয়েছে। কলকাতা বিমানবন্দরে পা দিয়েই হুঙ্কার দিলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ।

রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব নেই! লড়াইয়ে তৃণমূলের থেকে অনেক এগিয়ে বিজেপি, দাবি তেজস্বীর

কংগ্রেসকে বিঁধে তেজস্বীর স্পষ্ট হুঙ্কার, 'কংগ্রেস কারও এ টিমও নয়, বি টিমও নয়। এই লড়াইয়ে কংগ্রেস আদৌ নেই। লড়াইটা বিজেপি বনাম টিএমসি-র । আর বিজেপি সেই লড়াই জিতে গিয়েছে।'
বিজেপির রথযাত্রায় অনুমতি না দেওয়া নিয়েও কড়া আক্রমণ করেন রাজ্য সরকারকে। বলেন, রাজনৈতিক দলের কোনও কর্মসূচির অনুমোদন পশ্চিমবঙ্গে বহুদিন ধরে দেওয়া হয় না। গণতন্ত্রকে শক্ত করতে হলে সব দলকে সমান সুযোগ দেওয়া উচিত। বিজেপির লড়াই এই সবের বিরুদ্ধে। আর বিজেপি জয়ী হবে।'
শনিবার দক্ষিণশ্বরে পুজো দিতে আসেন তেজস্বী। সকালেই তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছন। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে যান সাংসদ সৌমিত্র খাঁ ও বহু বিজেপি কর্মী, সমর্থক। তেজস্বী সূর্যের আগমন ঘিরে সকাল থেকেই বিমানবন্দর চত্বর সরগরম হয়ে ওঠে। বিমানবন্দর থেকে বেরনোর সময় 'জয় শ্রী রাম' স্লোগান দিতে দেখা যায় বিজেপি যুব মোর্চা সর্বভারতীয় সভাপতিকে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+