বিজেপিতে যাচ্ছেন বৈশালী ডালমিয়া! অমিতের ৩১ জানুয়ারির 'ধামাকা' সভা ঘিরে জল্পনা
বিজেপিতে যাচ্ছেন বৈশালী! অমিতের ৩১ জানুয়ারির 'ধমাকা' সভা ঘিরে জল্পনা
এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সূত্র মারফৎ জানা যাচ্ছে সম্ভবত ৩১ জানুয়ারি বিজেপিতে যোগ দিতে চলেছেন বৈশালী ডালমিয়া। এর আগে , শুভেন্দু অধিকারী তাঁর সভায় বেশ কিছু ইঙ্গিত স্পষ্ট করেন। এরপরই উঠতে শুরু করল এই খবর।

শাহের আগমন ও তৃণমূলে ভাঙন
এক নামী সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সম্ভবত ৩১ জানুয়ারি বালির বিধায়ক বৈশালী ডালমিয়া বিজেপিতে যোগ দিতে চলেছেন। ইতিমধ্যেই দল বিরোধী বক্তব্যের জন্য বৈশালীকে বহিষ্কার করেছে তৃণমূল। এরপরই উঠে আসছে যে, সম্ভবত আমিত শাহের সভাতেই বৈশালী যোগ দিচ্ছেন বিজপিতে।

বিধানসভার অধিবেশন ও বৈশালী
প্রসঙ্গত তৃণমূলের অন্দরে বহুদিন ধরেই বেসুরো হিসাবে পরিচিতি পেয়েছেন বৈশালী। তাঁকে দেখা যায়নি বিধানসভার অধিবেশনেও। যেখানে তৃণমূল সকল বিধায়ককে থাকার জন্যহুইপ জারি করে। এদিকে , তাঁর এলাকায় তাঁকে বহুদিন ধরেই দলের একাংশ 'বহিরাগত' হিসাবে তুলে ধরে। এই নিয়ে পড়েছে পোস্টার। আর তার মাঝেই বৈশালী মন্তব্য করেছিলেন যে , প্রধানমন্ত্রীকে যাঁরা রাজ্যে বহিরাগত বলেছেন,তাঁদের কাছে এই তকমা দেওয়া নতুন বিষয় আর কী!

শুভেন্দুর ইঙ্গিত
এদিকে, গতকালকের সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে ৩১ জানুয়ারি হাওড়ায় ধামাকা সভা করতে চলেছেন অমিত শাহ। সেখানে তৃণমূলের অনেকেই যোগ দেবেন বলে জানান শুভেন্দু।

হাইভোল্টেজ বার্থডে পার্টি ও রাজীব-বৈশালী ও শুভেন্দু
গত সপ্তাহেই এক সেলেবের বার্থডে পার্টিতে বাংলার তাবড় কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা যায়। সেখানে রুদ্রনীল ঘোষের সঙ্গে যেমন এক ফ্রেমে ধরা দেন শুভেন্দু অধিকারী। তেমনই শুভেন্দু বেরিয়ে যেতে সেখানে প্রবেশ করতে দেখা যায় বৈশালী ডালমিয়াকে। পার্টিতে আসতে দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্যায়কেও। এদিকে, তারপরদিনই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন রাজীব। এরপরই বৈশালীকে ঘিরে চড়েছে জল্পনা।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications