সুরে ফিরলেন বিদ্রোহী আরাবুল, তৃণমূলই থাকছেন, সামিল হবেন প্রচারেও
সুরে ফিরলেন বিদ্রোহী আরাবুল, তৃণমূলই থাকছেন, সামিল হবেন প্রচারেও
টিকিট না পেয়ে বেসুরো হয়ে উঠেছিলেন ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। পার্থ ঘনিষ্ঠ আরাবুলের হঠাৎ করে সুর বদলে অস্বস্তি বেড়েছিল শাসক দলে। রাগে ক্ষোভে দল ছাড়বেন আরাবুল এমনই গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু সেই জল্পনা দাবানলের আকার নেওয়ার আগেই পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতাকে। বিদ্রোহী হয়ে ওঠার ২৪ ঘণ্টার মধ্যেই কালীঘাটের হস্তক্ষেপে রাগ গলে জল। তৃণমূল ছাড়ার জল্পনা উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা। উল্টে এখন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজাউলের হয়ে প্রচারে নামবেন তিনি।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর বিদ্রোহী হয়েছেন একাধিক বিধায়ক। তালিকায় নাম রয়েছেন একদা মমতার ছায়াসঙ্গী সোনালী গুহ। ইতিমধ্যেই টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন হাওড়ার শিবপুরের বিধায়ক জটু লাহিড়ি। তাঁর পথেই হাঁটবেন সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারও। ঠিক সেভাবেই ভাঙড়েও বিদ্রোহ মাথাচারা দিয়ে উঠেছিল। দলের বিরুদ্ধে রোষেক আগুন এতোটাই তীব্র হয়েছিল যে আরাবুল নিজেই তৃণমূল পার্টি অফিসের ভাঙচুর চালান। দলবল নিয়ে পথ অবরোধ করেন তিনি। ফেসবুক পোস্টে লিখেছিলেন দলে আমার প্রয়োজন ফুরল।
ক্ষুব্ধ আরাবুল দলে থাকবেন কিনা এই নিয়েই সংশয় তৈরি হয়েছিল। ভাঙড়ের দাপুটে নেতা নিজেও বলেছিলেন তিনি আর দল করবেন কিনা সেটা নিয়ে পরে সিদ্ধান্ত নেবেন।তারপরেই তাঁকে ডেকে পাঠানো হয় কলকাতা। আরাবুলের মান ভঞ্জনে ময়দানে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ডেকে আরাবুলের সঙ্গে বৈঠক করেন অভিষেক। কোথায়কখন আরাবুল অভিষেকের বৈঠক হয়েছে তা অত্যন্ত গোপন রাখা হয়েছে।তবে সেই বৈঠকে েযকাজ হয়েছে তা স্পষ্ট হয়ে গিেয়ছে আরাবুলের পদক্ষেপে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications