এবার মধ্যাহ্নভোজেও চমক অমিত শাহের, শেষ পরিবর্তন যাত্রার দিন ঠাসা কর্মসূচি

রাজ্যে বিজেপির পঞ্চম তথা শেষ পরিবর্তন যাত্রা (poribortan yatra) শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) যার সূচনা করবেন। ওইদিন তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। এবার তিনি এক উদ্ধাস্তু পরিবারের স

রাজ্যে বিজেপির পঞ্চম তথা শেষ পরিবর্তন যাত্রা (poribortan yatra) শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) যার সূচনা করবেন। ওইদিন তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। এবার তিনি এক উদ্ধাস্তু পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন বলে জানা গিয়েছে।

কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে জনসভা

কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে জনসভা

সূত্রের খবর অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি অমিত শাহ প্রথম যাবেন কপিল মুনির আশ্রমে পুজো দিতে। তারপর সেখান থেকে যাবেন নামখানার মাঠে। জনসভা করবেন তিনি। এই জনসভার পরেই সেই জায়গা থেকেই পঞ্চম তথা শেষ পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। এরপর সেখানে পরিবর্তন যাত্রার রথে চেপে প্রায় তিনি কিমি রোড শো করবেন তিনি।

ব্যস্ত কৈলাশ বিজয়বর্গীয়

ব্যস্ত কৈলাশ বিজয়বর্গীয়

অমিত শাহের কর্মসূচির চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত কৈলাশ বিজয়বর্গীয়। সোমবার বিজেপির এই কেন্দ্রীয় নেতা সভাস্থল কীভাবে সাজানো হবে, মঞ্চ কীভাবে করা হবে, তা নিয়ে তদারকি করেন নামখানার মাঠে। এছাড়াও যে রাস্তা দিয়ে রোড শো করা হবে, সেই রাস্তাও ঘুরে দেখেন। তিনি লট ৮-এর হেলিপ্যাডেও যান। কলকাতা থেকে হেলিকপ্টারে সেখানে গিয়েই নামবেন অমিত শাহ।

উদ্বাস্তুর বাড়িতে মধ্যাহ্নভোজন

উদ্বাস্তুর বাড়িতে মধ্যাহ্নভোজন

এর আগে অমিত শাহ মধ্যাহ্নভোজন সেরেছেন মতুয়া বাড়িতে। এবার তিনি যাবেন উদ্বাস্তু বাড়িতে। জানা গিয়েছে, অমিত শাহ কাকদ্বীপে সুব্রত বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন। সুব্রত বিশ্বাস বাংলাদেশ থেকে কাকদ্বীপে এসে বসবাস করছেন। সোমবার সুব্রত বিশ্বাসের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। বিজেপির তরফে এও ঠিক করা হয়েছিল, আবাস যোজনার ঘর পেয়েছেন এমন কারও বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন অমিত শাহ। এক্ষেত্রে উদ্বাস্তু হওয়ার পাশাপাশি আবাস যোজনার ঘর পেয়েছেন সুব্রত বিশ্বাস। তবে এব্যাপারে রাজ্য বিজেপির তরফে এখনও কিছু জানা যায়নি।

মধ্যাহ্নভোজের রাজনীতি

মধ্যাহ্নভোজের রাজনীতি

২০১৯-এর লোকসভা ভোটের আগে থেকেই বাংলাই টার্গেট বিজেপির। সেই সময় থেকেই বাংলায় মধ্যাহ্নভোজের রাজনীতি শুরু। যদিও বিজেপির তরফ থেকে রাজনীতি শব্দটিতে আপত্তি রয়েছে। তবে শুরুটা হয়েছিল ২০১৭-তে নকশালবাড়িতে গীতা মাহালির বাড়িতে অমিত শাহের মধ্যাহ্নভোজ দিয়ে। পরের দিনই অবশ্য তৃণমূল গীতা মাহালির হাতে তাদের পতাকা ধরিয়ে দিয়েছি। যেমনটি হয়েছিল গত ডিসেম্বরে। অমিত শাহ বোলপুরে বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছিলেন। কিন্তু দিন কয়েক পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা গিয়েছিল সেই বাউল শিল্পীকে। শুধু অমিুত শাহই নন, বিজেপির সভাপতি জেপি নাড্ডা বাংলায় এলে তিনিও মধ্যাহ্নভোজন সারেন এরকমই কারও বাড়িতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+