পর পর সাতদিন বঙ্গে সভা শাহের, ২১ মার্চ চাণক্যের উপস্থিতিতেই ইস্তেহার প্রকাশ বিজেপির

পর পর সাতদিন বঙ্গে সভা শাহের, ২১ মার্চ চাণক্যের উপস্থিতিতেই ইস্তেহার প্রকাশ বিজেপির

নির্বাচনী ইস্তেহার প্রকাশেও দিল্লির হস্তক্ষেপ। অমিত শাহের উপস্থিতিতেই ২১ মার্চ প্রকাশিত হবে বিজেপির নির্বাচনী ইস্তেহার। এমনই জানা গিয়েছে। বিজেপির ইস্তেহারে প্রাধান্য পেতে পারে জঙ্গলমহল ও উত্তরবঙ্গের উন্নয়ন।কারণ এই দুটি এলাকাতেই বেশি ভোট পেয়েছে বিজেপি। এছাড়া ওবিসি সংরক্ষণে মাহিষ্য ও তেলিদের অন্তর্ভুক্তির চমক থাকতে পারে। এই ২১ মার্চ থেকেই আবার টানা এক সপ্তাহ রাজ্যে নির্বাচনী প্রচার সারবেন অমিত শাহ। কারণ ২৭ মার্চ থেকেই বঙ্গে শুরু হচ্ছে ভোট।

২১ মার্চ বিজেপির নির্বাচনী ইস্তেহার

২১ মার্চ বিজেপির নির্বাচনী ইস্তেহার

বিজেপির প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ কাটছে না এরই মধ্যে ২১ মার্চ নির্বাচনী ইস্তেহার প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমিত শাহের উপস্থিতিতেই কলকাতায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন বিজেপি নেতার। প্রার্থী ঘোষণা থেকে ইস্তেহার প্রকাশ সবেতেই দিল্লির নেতাদের হস্তক্ষেপ চোখে পরার মতো। দিল্লি থেকেই বিজেপির সবকটি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।ইস্তেহার দিল্লি থেকে প্রকাশিত না হলেও অমিত শাহের উপস্থিতিতে করা হচ্ছে।

কীসে প্রাধান্য দেবে বিজেপি

কীসে প্রাধান্য দেবে বিজেপি

নির্বাচনী ইন্তেহারে একাধিক চমক দিতে পারে বিজেপি। অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ থেকে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া। সপ্তম পে কমিশন চালু করা। শিক্ষায় বিপুল পরিবর্তন আনা। একই সঙ্গে ওবিসি সংরক্ষণে মাহিষ্য ও তেলিদের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরের সভা থেকে অমিত শাহ এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সিএএ নিয়ে কোনও চমক থাকবে কিনা সেটাও দেখার বিষয়।

পর পর সাতদিন সভা

পর পর সাতদিন সভা

পর পর সাত দিন বাংলায় সভা করবেন অমিত শাহ। ২১ মার্চ ইস্তেহার প্রকাশ করতে রাজ্যে আসছেন অমিত শাহ। তারপর থেকে বাংলা পর পর সাতদিন সভা করবেন তিনি। প্রথম দফার ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে। কাজেই পর পর সাত দিন সভা করে প্রথম দফার ভোটের আগেই বাংলার বিজেপি কর্মীদের চাঙ্গা করতে চান তিনি। প্রথম দফার ভোট টার্গেট করেই অমিত শাহের সভার এই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে।

ইস্তেহারে টেক্কা

ইস্তেহারে টেক্কা

মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অন্ন-বস্ত্র-কর্মসংস্থানের ঢালাও প্রতিশ্রুতি গিয়ে বিজেপিকে বেশ চাপে ফেলে গিয়েছে। তার উপরে প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভে চাপে রয়েছে গেরুয়া শিবির। মমতাকে ইস্তেহারে মাত দেওয়া তেমন সহজ হবে না শাহদের পক্ষে। বড়ও কোনও চমক রাখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+