মমতা কাঁথি থেকে 'গদ্দার' নিয়ে পারদ চড়াতেই এগরা থেকে 'ভাইপো' ইস্যুতে অমিত হানলেন শক্তিশেল

মমতা কাঁথি থেকে 'গদ্দার' নিয়ে পারদ চড়াতেই এগরা থেকে অমিত 'ভাইপো' ইস্যুতে তাক করলেন শক্তিশেল

ভোটের আগে প্রচারের 'মেগা সানডে" দেখল বাংলা। এদিন কাঁথি দক্ষিণে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখেন, তখন এগরায় তাঁরই পুরোন বিশ্বস্ত সৈনিক শিশির অধিকারী যোগ দিলেন বিজেপিতে। অমিত শাহের উপস্থিতিতে তিনি এদিন বিজেপিতে যোগ দেন। এরপরই সেই সভা মঞ্চ থেতে কার্যত ঝোড়ো বার্তা দেন অমিত শাহ।

মমতাকে জবাব

মমতাকে জবাব

কাঁথি থেকে মমতা যখন অধিকারীদের নাম না করে 'গাদ্দার' তকমায় তাঁদের ভূষিত করছেন, বলছেন 'এখানে একটি পরিবারের জমিদারি ছিল', তখন এগরায় অমিত শাহ ওই 'পরিবার' কেন্দ্রীক তোপেই মমতাকে বিঁধলেন। তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। বলেন, 'ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান মমতা। আর মোদীজি সোনার বাংলা চান। আপনারা বলুন কার সঙ্গে থাকবেন?' অভিযোগ তেলেন ভাইপোর কাটমানি যায় নমমতার কাছে।

২ রা মে নিয়ে জোর সওয়াল

২ রা মে নিয়ে জোর সওয়াল

একদিকে যেমন শিশির অধিকারীর মতো দোর্দণ্ডপ্রতাপ নেতার মুখে আজ এগরায় 'জয় শ্রীরাম' ধ্বনি শোনা গেল, তেমনই অমিত শাহ এদিন সাফ জানালেন ২ রা মে তৃণমূলের পতন নিশ্চিত। আর তা হওয়ার পরই বিজেপি কর্মীদের হত্যাকারী তৃণমূলের গুন্ডারা জেলে যাবে।

শিক্ষকদের বেতন বৃদ্ধি

শিক্ষকদের বেতন বৃদ্ধি

অমিত শাহ এদিন বলেন, তাঁদের সরকার রাজ্যে এলে শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে। মমতার গড়ে এসে এদিন অমিত শাহের মুখে এক ঝাঁক প্রতিশ্রুতির কথা শোনা যায়। তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পের আওতায় মমতা সরকার যে ১৮০০০ টাকা আটকে দিয়েছেন তা দেয়া হবে, আর তার পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে চাষিদের বছরে ১০ হাজার টাকাও দেওয়া হবে। এছাড়াও শিক্ষকদের বেতন বিজেপির সরকার বাড়াবে বলে জানিয়েছে।

সংরক্ষণ থেকে

সংরক্ষণ থেকে

এদিন অমিত শাহ বলেন, মাহিষ্যদের সংরক্ষণ থেকে শুরু করে , সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেবে বিজেপি। এছাড়াও সপ্তম পে কমিশনের লাভ রাজ্যের সরকারি কর্মচারীরা পান, তার বন্দোবস্ত বিজেপির সরকার করবে বলে জানিয়েছেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+