টিকাকরণের পরেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে, মতুয়াভূমে দাঁড়িয়ে মেগা প্রতিশ্রুতি অমিত শাহের
মতুয়াভূম ঠাকুরনগরে (thakurnagar)গিয়ে সিএএ নিয়ে আশ্বস্ত করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, দেশব্যাপী করোনা ভ্যাকসিনেশনের (corona vaccination) কাজ শেষ হলেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করা হবে। বিষয়টি ন
মতুয়াভূম ঠাকুরনগরে (thakurnagar)গিয়ে সিএএ নিয়ে আশ্বস্ত করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, দেশব্যাপী করোনা ভ্যাকসিনেশনের (corona vaccination) কাজ শেষ হলেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করা হবে। বিষয়টি নিয়ে তৃণমূল বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন অমিত শাহ(amit shah)।

ঠাকুরনগরে দাঁড়িয়ে প্রতিশ্রুতি
মতুয়ারা চাইছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে ঠাকুরনগরে উপস্থিত হয়ে সিএএ নিয়ে নিজেই অবস্থান জানান। সেই মতো এদিন বিকেলে ঠাকুরনগরের সভায় যান অমিত শাহ। প্রথমে ঠাকুরনগরে মন্দিরে গিয়ে সবার প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর সভায় যোগ দেন তিনি। অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত তিনি ঠাকুরনগরে বারবার আসবেন। তিনি বলে এদিনের ভিড়ই বলে দিচ্ছে পশ্চিমবঙ্গে আগামীর সরকার হবে বিজেপির। অমিত শাহ বলেন, তিনি শান্তনু ঠাকুরকে বলেছিলেন ঠাকুরনগরে গিয়ে সিএএ নিয়ে বলবেন। সেইমতো এদিন তিনি সভায় জানান, দেশে করোনা ভ্যাকসিনেশনের কাজ শেষ হলেই সিএএ লাগু করা হবে। একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, নাগরিকত্ব লাগু করতে গিয়ে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। তিনি এব্যাপারে সংখ্যালঘুদের নাম নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন।

আগেই প্রতিশ্রুতি পালন করেছে বিজেপি
এদিন অমিত শাহ বলেন আগেই বিজেপি তাঁদের প্রতিশ্রুতি পালন করেছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ফের ক্ষমতায় ফিরলে দেশব্যাপী সিএএ লাগু করা হবে। সেই মতোই বিজেপি ফের ক্ষমতায় আসার পরেই নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ করানো হয়। কিন্তু গত পুরোবছর ধরেই দেশে করোনা পরিস্থিতির কারণে তা প্রয়োগে বাধা তৈরি হয়েছে। তৃণমূল বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলেও অভিযোগ করেছেন অনিত শাহ।

ঠাকুরনগরে আরও প্রতিশ্রুতি অমিত শাহের
ঠাকুরনগরে বিজেপির সভা থেকে আরও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে শরনার্থী কল্যাণ যোজনা চালু করা হবে। তাদের শিক্ষা, স্বাস্থ্যে জোর দেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, ঠাকুরনগর স্টেশনের নামও পরিবর্তন করা হবে। স্টেশনের নাম রাখা হবে শ্রীধাম। অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মাণ ভারত প্রকল্প চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিনের সভা থেকে অমিত শাহ ফের একবার পিএম কিষাণ যোজনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেন।

ধোঁয়াশা কাটল বলছেন মতুয়াদের একাংশ
অমিত শাহের এই ঘোষণার পরেই তাঁদের নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা কাটল বলেই মনে করছেন মতুয়াদের একাংশ। ২০ ডিসেম্বর বোলপুরে অমিত শাহের সাংবাদিক সম্মেলেলনের পরেই সিএএ লাগু করা গিয়ে প্রশ্ন তৈরি হয়। তবে সেখানেও অমিত শাহ বলেছিলেন, দেশে করোনা পরিস্থিতি কাটলেই সিএএ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যা শুনে সেই সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। অমিত শাহ ঠাকুরনগরে এসে অবস্থান জানান, দাবি করেছিলেন তিনি। এরপর জানুয়ারির শেষ দিকে অমিত শাহের ঠাকুরনগরে যাওয়ার কর্মসূচি ঠিক হলেও দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণের কারণে তা স্থগিত হয়ে যায়। মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে ভাঁওতা দেওয়ার অভিযোগ করা হয়। পরিস্থিতি সামাল দিতে ঠাকুরনগরে যান কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়। সিদ্ধান্ত হয় অমিত শাহ না যাওয়া পর্যন্ত মঞ্চ খোলা হবে না।












Click it and Unblock the Notifications