মোদীর আগেই রাজ্য সফরে শাহ, ভোট ঘোষণার পর নতুন রণকৌশল নিয়ে কবে শহরে পা রাখছেন বিজেপির চাণক্য
মোদীর আগেই রাজ্য সফরে শাহ, ভোট ঘোষণার পর নতুন রণকৌশল নিয়ে কবে শহরে পা রাখছেন বিজেপির চাণক্য
ফের রাজ্য সফরে আসছেন অমিত শাহ। ভোট ঘোষণার পর এটাই হবে তাঁর প্রথম রাজ্য সফর। আগামী ১৫ মার্চ রাজ্যে আসার কথা বিজেপির চাণক্যর। রাজ্য সফরে এসে সভা করবেন তিনি। বিজেপি সূত্রে খবর মোদীর সফরের মাঝেই ১৯ মার্চ রাজ্যে আসবেন অমিত। সেবারও রাজ্যে এসে সভা করার কথা রয়েছে তাঁর। বঙ্গ বিজেপি শাহ ও মোদীর সভা বেশি করে করার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সফরে মোদী
ব্রিগেডের বিপুল সাফল্যের পর ফুটছেন বঙ্গের বিজেপির কর্মী সমর্থকরা। ১০ লক্ষ জমায়েতের টার্গেট ছাপিয়ে ১২ লক্ষ হয়ে িগয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের মঞ্চ থেকে বাংলায় আসল পরিবর্তনের ডাক দিয়েছেন। এবার খেলা শুরু হবে বলে বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। প্রথম দফার ভোটের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮ মার্চ রাজ্যে আসার কথা তাঁর। ১৮ ও ২০ মার্চ রাজ্যে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জঙ্গলমহলে প্রচার করবেন তিনি। পুরুলিয়ায় সভা করার কথা প্রধানমন্ত্রীর।

রাজ্য সফরে অমিত শাহ
মোদীর সফরের আগেই রাজ্যে আসছেন অমিত শাহ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এই প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ। ১৫ মার্চ রাজ্যে আসার কথা তাঁর। ১৫ মার্চ ও ১৯ মার্চ রাজ্যে থাকবেন বিজেপির চাণক্য। এই দুদিনই রাজ্যের একাধিক সভা করবেন তিনি। সূত্রের খবর প্রথম দফায়র ভোটের রণকৌশল নিয়েই অমিত শাহের বঙ্গ সফর বলে মনে করা হচ্ছে।

হটস্পট নন্দীগ্রাম
এদিকে প্রথম দফায়র ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। হটস্পট নন্দীগ্রাম। দুই হেভিয়েট প্রার্থীকে ঘিরে চড়ছে প্রচারের পারদ। আজই রাজ্যে মনোনয়ন পত্র জমা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আজই নন্দীগ্রামে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। এদিকে আবার আজই নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা করবে বামেরা। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর মিঠুন চক্রবর্তীকে নিয়ে নন্দীগ্রামে প্রচারে ঝাঁপাচ্ছেন শুভেন্দু অধিকারী।

শাসক দলে জেলায় জেলায় ভাঙন
প্রার্থী ঘোষণার পর থেকেই শাসক দলে জেলায় জেলায় ভাঙন শুরু হয়েছে। মালদহ জেলা পরিষদ বিজেপির জখলে চলে এসেছে। মালদহ এবারের ভোটে বড় ফ্যাক্টর হতে পারে বিজেপির। সেকারণেই মালদহে সভা করেছেন জেপি নাড্ডা। গাজোলে গিয়ে প্রচার করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications