বিহার কাঁপানোর পর বাংলার ভোটে আসাদউদ্দিনদের নয়া স্ট্র্যাটেজি, পাখির চোখ কোন জেলা

বিহারের ভোটে অল্প আসনে লড়েও কার্যত একপ্রকার 'ম্যান অফ দ্যা ম্যাচ' এর মতোই লাইমলাইটে ছিল এআইএআইএম। কংগ্রেসের মতো বিজেপি বিরোধী দল তাদের 'বিজেপির বি টিম' থেকে 'ভোট কাটওয়া' তকমা দিয়েছে। তৃণমূলও এই দলের বিরোধিতায় সরব হয়েছে। কার্যত এই জায়গা থেকে বাংলার ভোটের পর্ব শুরুর আগে রণহুঙ্কার দিয়েছিল এআইএমআইএম। এরপর ভোট শুরু হতে মাত্র আর কয়েকদিন যখন বাকি, তখন উঠে আসছে আসাদউদ্দিন ওয়েইসির দলের নয়া স্ট্র্যাটেজি।

মিমের নয়া পরিকল্পনা

মিমের নয়া পরিকল্পনা

বৃহস্পতিবারই এক নামী বাংলা দৈনিকের খবর ছিল যে আসাদউদ্দিন ওয়েইসির দল ছেড়ে দিচ্ছেন একাধিক নেতা। বাংলার ভোটের আগের পার্টির নেতা আসাদের উদাসিনতা তাঁদের পছন্দ হচ্ছে না বলেও জানান ওই মিমত্যাগী নেতা। এদিকে, তারপরই শোনা যাচ্ছে বাংলার বুকে প্রার্থীপদ নিয়ে পদক্ষেপ নিতে চলেছে আসাদউদ্দিনের দল।

কবে প্রার্থী ঘোষিত হবে মিমের?

কবে প্রার্থী ঘোষিত হবে মিমের?

জানা গিয়েছে, রবিবার প্রার্থী ঘোষণা করে দেবে মিম। বাংলার প্রথমদফার ভোটগ্রহণ শুরু হতে আর মাত্র ১১ দিন বাকি। তার আগে মিমের প্রার্থী তালিকা ঘোষণা ঘিরে বহু জল্পনা চলছে। যেখানে বাকি রাজনৈতিক দলগুলি কার্যত প্রথম দফার কথা মাথায় রেখে ঘুঁটি সাজিয়ে ফেলেছে সেখানে মিমের এই দেরি করার ঘটনা বহু জল্পনা তৈরি হয়েছে।

 কোন জেলা ফোকাসে রাখছে মিম?

কোন জেলা ফোকাসে রাখছে মিম?

মূলত, মুর্শিদাবাদকে টার্গেটে রেখে এগিয়ে যাচ্ছে আসাদউদ্দিন ওয়েইসির মিম। তারা চাইছে বাংলায় মূলত এই একটি জেলা থেকেই প্রার্থী ঘোষণা করতে। আর সেই দিকে তাকিয়ে বিহারে কার্যত ১০০ শতাংশ স্ট্রাইক রেট রাখা মিম ২৯৪ আসনের বাংলার বিধানসভায় 'কালো ঘোড়া' হয়ে উঠতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ অনেকের মনে।

কয়টি আসতে প্রার্থী দিতে পারে মিম?

কয়টি আসতে প্রার্থী দিতে পারে মিম?

শোনা যাচ্ছে, বাংলার ভোটে ১৩ আসনে প্রার্থী দিতে পারে এআইএমআইএম। এর আগে , বাংলার ভোটের প্রচার পারদ চড়াতে আসাদউদ্দিনের হাইভোল্টেজ সভা করার কথা ছিল মেটিয়াব্রুজে। তবে সেখানে সভা ধাক্কা খায় প্রশাসনিক অনুমতি না মেলায়। কার্যত এরপর থেকেই খানিকটা লাইমলাইটের বাইরে মিম।

 কেন মুর্শিদাবাদ?

কেন মুর্শিদাবাদ?

প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল মিম মুর্শিদাবাদে ২২ আসনে প্রার্থী দেবে। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে ২২ এর জায়গায় ১৩ টি আসনে প্রার্থী দেবে মিম। সেই জায়গা থেকে ফরাক্কা, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, জলঙ্গি , জোমকলের মতো সংখ্যালঘু অধ্য়ুষিত জায়গায় প্রার্থী দিতে পারে মিম। আর মুর্শিদাবেদের এই জায়গাতে তাংদের বুথস্তরে শক্তি আছে বলেই মুর্শিদাবাদকে বেছে নিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+