দিলীপের খাসতালুক খড়গপুর সদর পুনরুদ্ধারে বিজেপি প্রার্থী করল হিরণকে

খড়গপুর সদর আসন পুনরুদ্ধারে তারকা মুখেই ভরসা রাখল বিজেপি। ২০১৬ সালে এই আসন থেকে জিতে প্রথমবার বিধায়ক হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও তিনি লোকসভা ভোটে জেতায় যে উপনির্বাচন হয় তাতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। এবার ওই আসনে প্রার্থী করা হলো সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া টলিউডের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। দ্বিতীয় দফার যে দুটি আসনের প্রার্থী আগে বিজেপি ঘোষণা করেনি তা আজ করা হয়েছে। হিরণ প্রার্থী হয়েছেন খড়গপুর সদরে। বড়জোড়ায় প্রার্থী করা হয়েছে সুপ্রীতি চট্টোপাধ্যায়কে। তিনি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী।

খড়গপুর সদর পুনরুদ্ধারে তারকা মুখই ভরসা বিজেপির

২০১৬ সাল অবধি খড়গপুর সদর আসনটি ছিল কংগ্রেসের গড়। প্রবীণ বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে তাঁর গড়েই ৫,৩০৯ ভোটে হারিয়ে এই আসনটি ২০১৬ সালে ছিনিয়ে নেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেবার তৃণমূল ছিল তিনে, প্রাপ্ত ভোটের হার ছিল ২১.৭৩ শতাংশ। এরপর লোকসভা ভোটে দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে সাংসদ হন। তাঁর ছেড়ে যাওয়া আসন দখল করতে ২০১৯ সালে উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর উপর আস্থা রেখেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষ সংগঠক শুভেন্দু অধিকারীর পরিকল্পনায় বিজেপি রাজ্য সভাপতির খাসতালুকে সম্মানরক্ষার সেই লড়াইয়ে পরাস্ত হয়।

উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জেতে ২০,৮৫৩ ভোটের ব্যবধানে। তৎকালীন শুভেন্দু অধিকারী-ঘনিষ্ঠ খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার ৪৭.৬৬ শতাংশ ভোট পেয়ে বিধায়ক নির্বাচিত হন। তৃণমূলের ভোট বেড়েছিল প্রায় ২৬ শতাংশ। তৃণমূল কংগ্রেস নেতৃত্বও তখন স্বীকার করেছিল খড়গপুর সদর আসন প্রথমবার তৃণমূলকে জেতানোর পিছনে শুভেন্দু অধিকারীর অবদান। সেই শুভেন্দু অধিকারীই এবার বিজেপিতে। বিজেপির আসন পুনরুদ্ধারই এখন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর লক্ষ্য। সেই আসনে প্রদীপ সরকারের বিরুদ্ধে প্রার্থী টলিউড তারকা হিরণ।

ছবি- টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+