তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা আগে অভিষেক-প্রশান্তদের হাইভোল্টেজ বৈঠক, নজরে কি ৫১ আসন

রাত পোহালেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিন উপস্থিত হবে। ২০১৯ সালের লোকসভা ভোটের প্রবল ক্ষতি কাটিয়ে প্রশান্ত কিশোরের কোন স্ট্র্যাটেজিতে মমতা ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছেন ,তা কার্যত কিছুটা স্পষ্ট হবে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই। এদিকে তার আগে আজ তৃণমূলের কলকাতা জোনের ওয়ার্ড কোঅর্ডিনেটারদের সঙ্গে বিশেষ বৈঠকে বসছে তৃণমূল নেতৃত্ব। থাকছেন পিকেও।

প্রার্থী তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা আগে কী ঘটছে?

প্রার্থী তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা আগে কী ঘটছে?

জানা গিয়েছে, আজ তোপসিয়ার তৃণমূল ভবনে এক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে পার্থ চট্টোপাধ্যায়রা উপস্থিত থাকবেন। শোনা যাচ্ছে বৈঠকে থাকছেন প্রশান্ত কিশোর। উপস্থিত থাকবেন সুব্রত বক্সি, দেবাশীষ কুমার, অতীন ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়রা। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল প্রকাশ করবে নিজের প্রার্থী তালিকা। আর আগে এই হাইভোল্টেজ বৈঠকে উপস্থিত থাকছেন কলকাতা জোনের পুর প্রতিনিধি তথা কলকাতা জেলার ওয়ার্ড কো অর্ডিনেটাররা।

যুদ্ধকালীন তৎপরতা ও বৈঠক !

যুদ্ধকালীন তৎপরতা ও বৈঠক !

প্রসঙ্গত, পিচ তৈরি! এবার ব্যাটসম্যান ও বোলারের সংঘাত দেখার অপেক্ষায় গোটা বাংলা! ভোটের এমন এক পরিস্থিতিতে আগামীকাল মমতা ঘোষণা করবেন ২৯৪ আসনে তাঁর প্রার্থীদের নাম। আর সেই জায়গা থেকে আজকের এই বৈঠক ঘিরে রীতিমতো পারদ চড়ছে। শোনা যাচ্ছে শেষবেলায় কলকাতা জোন নিয়েই এই বৈঠক হতে পারে।

৫১ আসন ও কলকাতা জোন!

৫১ আসন ও কলকাতা জোন!

২০১৯ সালের লোকসভা ভোটে মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুর ও রাসবিহারীর মতো জায়গায় বিজেপি মমতার ভোটব্যাঙ্কে থাবা বসায়। তারপর এই এলাকা নিয়ে রীতিমতো উদ্বেগ রয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। প্রশ্ন উঠছে , প্রার্থী তালিকা প্রকাশের আগে সেই কলকাতা জোন নিয়েই কি বৈঠক হচ্ছে তৃণমূলের অন্দরে? সেক্ষেত্রে কলকাতা জোনের ৫১ আসন নজরে আজ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই কারণেই কাউন্সিলার ও নেতাদের ডেকে বৈঠক হচ্ছে বলে খবর।

 টিকিট ঘিরে কোন সম্ভাবনা?

টিকিট ঘিরে কোন সম্ভাবনা?

এদিকে, 'নিউজ এইট্টিন' বাংলার খবর বলছে, সম্ভবত তৃণমূলে এবার কলকাতা জোনের বেশ কয়েকজন কাউন্সিলার প্রার্থীপদের টিকিট পেতে পারেন। সেই জায়গা থেকেও এই বৈঠক তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+