অধিকারীদের টার্গেটে রেখে মোদীকে পরিবারতন্ত্র নিয়ে 'হাইভোল্টেজ' চ্যালেঞ্জ অভিষেকের

অধিকারীদের টার্গেটে রেখে মোদীকে পরিবারতন্ত্র নিয়ে 'হাইভোল্টেজ' চ্যালেঞ্জ অভিষেকের

বিজেপি মূলত, তাদের দিকে নিশানা তাক করেছে পরিবারতন্ত্র নিয়ে । এবার বিজেপির 'কয়েন'ই বিজেপিকে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদীরা যখন 'ভাইপো' ইস্যুত পারদ চড়াচ্ছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিবারতন্ত্র নিয়ে মোদীকে দিলেন তাবড় চ্যালেঞ্জ।

মেদিনীপুরের আবেগ বিক্রি হচ্ছে

মেদিনীপুরের আবেগ বিক্রি হচ্ছে

এদিন অভিষেক ফের একবার নাম না করে অধিকারী পরিবারের দিকে তাক করেন নিশানা। যে দিন অধিকারী পরিবারের কর্তা শিশির অধিকারী বিজেপির মঞ্চে পা রাখলেন, সেদিন ময়নায় তৃণমূলের মঞ্চ থেকে অভিষেক বলেন যাঁরা মেদিনীপুরের আবেগকে বিক্রি করেছেন, তাঁদের পক্ষে মেদিনীপুরের মানুষ সায় দেবে না বলে সরব হন অভিষেক।

'প্রধানমন্ত্রীর গালিগালাজ আমার কাছে আশীর্বাদ'

'প্রধানমন্ত্রীর গালিগালাজ আমার কাছে আশীর্বাদ'

অভিষেক বলেন, 'প্রধানমন্ত্রী রাজ্যে এসে কেবল গালিগালাজ করছেন আমাকে। ' এরসঙ্গেই অভিষেক পারদ চড়িয়ে বলেন, উন্নয়ন নিয়ে বিজেপির কেউ কথা বলছেন না। শুধুই 'আমাকে গালিগালাজ করছেন।' এরপর অভিষেক বলেন, প্রধানমন্ত্রী তাঁর গুরুজন, তাই তিনি অভিষেককে কোনও 'গালিগালাজ' করলে তা অভিষেকের কাছে 'আশীর্বাদ'।

অভিষেকের প্রশ্ন

অভিষেকের প্রশ্ন

পরিবারতন্ত্র নিয়ে সংসদে বিল আনার জন্য এদিন মোদীর কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। অভিষেক এদিন অধিকারী পরিবারের সদস্যদের বিজেপি যোগ নিয়ে প্রশ্ন তোলেন, একটি পরিবারের সদস্যরা যখন বিজেপিতে যোগ দিচ্ছেন, মুকুল রায় ও তাঁর ছেলে যখন একই সঙ্গে ভোটে বিজেপি প্রার্থী , তাহলে তৃণমূলের দিকে নিশানা কেন?

'রাজনীতি ছেড়ে দেব'

'রাজনীতি ছেড়ে দেব'

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন মোদীকে চ্যালেঞ্জ করে সংসদে একটি বিল আনার কথা বলেন। যে বিলটিতে একই পরিবার থেকে একাধিক জনের রাজনীতি করা যাবে না , এমন বার্তা থাকবে । অভিষেক পারদ চড়িয়ে বলেন, 'সেই বিলের সমর্থনে ভোট দেওয়ার জন্য আমিই হব প্রথম ব্যক্তি।' একই সঙ্গে তিনি বলেন, তখন 'আমাদের পরিবার থেকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবেন। আমি রাজনীতি ছেড়ে দেব'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+