১ এপ্রিল নন্দীগ্রামে ভোটের দিন অভিষেক দিলেন নিজের স্ট্র্যাটেজির আভাস, ছুঁড়ে দিলেন বড় চ্যালেঞ্জ

১ এপ্রিল নন্দীগ্রামে ভোটের দিন অভিষেক দিলেন নিজের স্ট্র্যাটেজির আভাস, ছুঁড়ে দিলেন বড় চ্যালঞ্জ

'যতই নাড়ো কলকাঠি, ভাঙা পায়ে আবার আসবে হাওয়াই চটি ' মেদিনীপুরে ময়নাকেন্দ্রে এদিন প্রচারের ঝড় তুলে একের পর এক বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে এদিন চাঁচাছোলা আক্রমণে শান দেন অভিষেক।

নন্দীগ্রাম নিয়ে আগাম হুঁশিয়ারি!

নন্দীগ্রাম নিয়ে আগাম হুঁশিয়ারি!

'পয়লা এপ্রিল... কলকাতা থেকে হেলিকপ্টারে আসতে আমার ১৫ মিনিট লাগে।' এই বক্তব্য ময়নার সভায় অভিষেক দিয়েই জানান দিলে নন্দীগ্রাম নিয়ে তৃণমূলের স্ট্র্যাটেজির ব্ল্ু প্রিন্ট কী হতে পারে। সাফ বার্তা দিয়ে অভিষেক জানান দিয়ে দেন ১ এপ্রিল পিসি মমতার আসন নন্দীগ্রামে তিনি থাকবেন।

নন্দীগ্রাম নিয়ে পারদ চড়ল

নন্দীগ্রাম নিয়ে পারদ চড়ল

'সন্ত্রাস রুখে ভোট দেবেন। লাল চোখের কাছে আত্মসমর্পণ নয়।' এই বার্তা দিয়ে সাফ বার্তায় অভিষেক বলেন, ১ এপ্রিল সন্ত্রাস রুখতে যেন গণতান্ত্রিক উপায়ে খুন্তি , ঝাঁটা হাতে নিয়ে সন্ত্রাস রোখার বার্তা দেন অভিষেক। জোরালো কণ্ঠে অভিষেক বলেন, সেদিন প্রয়োজনে ' আমি তোমাদের সঙ্গে মাঠে থাকব।'

'প্রধানমন্ত্রীর গালাগালি আমার কাছে আশীর্বাদ'

'প্রধানমন্ত্রীর গালাগালি আমার কাছে আশীর্বাদ'

'যদি উন্নয়নের নিরিখে আর পরিসংখ্যানের নিরিখে এদের ১০-০ গোলে হারাতে না পারি তাহলে আমি আর রাজনীতি করব না'। এই বক্তব্য যেমন ময়নায় অভিষেকের সভায় উঠে আসে, তেমনই তিনি একহাত নেন প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, তিনি আমার গুরুজন। তাঁর গালাগালি আমার কাছে আশীর্বাদ। '

মেদিনীপুর নিয়ে অভিষেক

মেদিনীপুর নিয়ে অভিষেক

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেন 'বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করতেই ল্যাজে গোবরে' আর এখনও তাদের ইস্তেহার ঘোষণা হয়নি বলে কটাক্ষ করে অভিষেক। এরসঙ্গেই উন্নয়ন ও মমতার ইস্তেহারের প্রসঙ্গে বক্তব্য রেখে পারদ চড়ান অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+