দু-তিন দিনের মধ্যেই ফের কেন্দ্রে ফিরব, কোনও কর্মসূচি বাতিল হবে না, হাসপাতালের বেডে শুয়ে বার্তা লড়াকু মমতার

দু-তিন দিনের মধ্যেই ফের কেন্দ্রে ফিরব, কোনও কর্মসূচি বাতিল হবে না, হাসপাতালের বেডে শুয়ে বার্তা লড়াকু মমতার

কোনও কর্মসূচি বাতিল হবে না। আগামী ২-৩ দিনের মধ্যেই ফের কেন্দ্রে ফিরব। হাসপাতের বেড থেকেই বার্তা দিলেন লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলীয় কর্মীদের সংযত থাকার আবেদন জানিয়েছেন তিনি। এমন কিছু যেন তাঁরা না ঘটান যাতে অশান্তি ছড়ায়। আবেগকে সংযত রাখার বার্তা দিয়েছেন দলনেত্রী।

মমতার আবেদন

মমতার আবেদন

হাসপাতালের বেড থেকেই দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা দিলেন লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। বাম পায়ে প্লাস্টার। হাসপাতালের বেডে শুয়েই দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় কর্মীদের আবেগকে সংযত রাখার বার্তা দিয়েছেন ভিডিও মেসেজে। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছে খবর ছড়িয়ে পড়তেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। শহর কলকাতাতেই বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীসমর্থকরা। বিশেষ করে উত্তপ্ত নন্দীগ্রাম।

কাজে ফেরার বার্তা

কাজে ফেরার বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তায় বলেছেন, দু-তিন দিনের মধ্যেই তিনি কেন্দ্রে ফিরবেন। কোনও কর্মসূচি বাতিল হবে না। তবে পায়ে চোট থাকায় কিছুটা অসুবিধা হবে ঠিকই। কিন্তু কাজ চলবে। হাসপাতালে বেডে শুয়েই লড়াকু নেত্রী বুঝিয়ে দিয়েছেন তাঁর স্পিিরট। তিনি কোনও ভাবেই ময়দান ছাড়ছেন না সেটা গেরুয়া শিবিরকে বুঝিয়ে িদয়েছেন। যদিও দলনেত্রী নিজে জানিয়েছেন তাঁর মাথায় কোমরে ব্যাথা রয়েছে।

চুপ মোদী-শাহ

চুপ মোদী-শাহ

মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্ত মোদী-শাহ এই নিয়ে একটি কথাও বলেননি। এই নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস। আগে থেকেই তাঁর উপর হামলার চক্রান্ত ছিল এমনই অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। ডেরেক ওব্রায়েনও একই অভিযোগ করেছেন। মমতা নিজেও অভিযোগ করেছেন চার-পাঁচ জন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ের মধ্যে কীভাবে এঁরা ঢুকল তা নিয়ে সোচ্চার হয়েছে শাসক দল।

উত্তাল রাজ্য

উত্তাল রাজ্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্যে। জেলায় জেলায় রেল রেল রোকো, পথ অবরোধ চলছে। নন্দীগ্রাম উত্তাল। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিরুলিয়ার তৃণমূল কংগ্রেস সমর্থকরা। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত বলে দাবি করেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+