পুজোর মাঝেই সাগড়পারের হাতছানি! কলকাতা-আন্দামান বিমান পরিষেবা ঘিরে বড় খবর
পুজোর মাঝেই সাগড়পারের হাতছানি! কলকাতা-আন্দামান বিমান পরিষেবা ঘিরে বড় খবর
দুর্গাপুজোর আবহে কলকাতা ও আন্দামানে বিমান পরিষেবা আবারও চালু হতে চলেছে। এই শুক্রবার থকেই এই বিমান পরিষেবা ফের চালু হবে। জানা গিয়েছে, কলকাতা ও আন্দামানের বিমান পরিষেবা আগে যেভাবে চালু ছিল সেভাবেই আবার তা চলবে। শুক্রবার ও সোমবারে দমদম পোর্টব্লেয়ার বিমান পরিষেবা প্রতি সপ্তাহে চালু থাকবে আখন থেকে।

করোনার আবহে গোটা দেশে লকডাউনের জেরে বিমান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছিল। বহু রুটের বিমান সেই সময় বন্ধ ছিল। এরপর ধীরে ধীরে আনলকের প্রক্রিয়া শুরু হতেই এবার পুজোর মধ্যেই সপ্তমীর দিন থেকে কলকাতাবসী আন্দামানে আকাশপথে পাড়ি দেওয়ার সুয়োগ পেতে চলেছেন।
বহু ভ্রমণবিলাসী মানুষের মুখে এই পরিষেবার চালু হওয়া শেষমেশ হাসি ফুটিয়েছে। বহু দিন ধরেই লকডাউনের জেরে পর্যটন পরিষেবা ও বিমান পরিষেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আর এই দুই সেক্টরে ফের সুদিন ফেরাতে তৎপর প্রশাসন। তার জেরেই এল এই সুসংবাদ।












Click it and Unblock the Notifications