ঘণ্টায় ১১০-১২০ কিমি বেগে আছড়ে পড়বে 'দানা'! কলকাতায় কতটা ভয়ঙ্কর হবে এই ঝড়
West Bengal Cyclone Dana Alert: আলোর উৎসবের আগেই ঝড়ের তাণ্ডব দেখবে বাংলা! সাইক্লোন 'দানা'র অভিমুখ দেখে কার্যত এমনটাই ইঙ্গিত হাওয়া অফিসের। আবহাওয়াবিদরা বলছেন, ওড়িশার পুরীর কাছাকাছি এবং পশ্চিমবঙ্গের উপকূলের মধ্যবর্তী একটি জায়গায় এই সাইক্লোন ল্যান্ডফল করবে।
যদিও পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এমনকি সেই অনুযায়ী, প্রশাসনকেও সতর্ক করা হয়েছে। সেই মতো উপকূলবর্তী এলাকাগুলিতে (West Bengal Cyclone Dana Alert) এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

- West Bengal Cyclone Dana Alert বুধেই সাইক্লোনে রূপ নেবে
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডঃ সোমনাথ দত্ত জানিয়েছেন, উত্তর আন্দামান সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৩ তারিখ অর্থাৎ বুধবার এটি ঘূর্ণিঝড়ে (West Bengal Cyclone Dana Alert) পরিণত হবে বলেও পূর্বাভাসে জানাচ্ছেন আলিপুর হাওয়া অফিসের ওই আধিকারিক।
- West Bengal Cyclone Dana Alert ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগ!
তাঁর কথায়, ক্রমশ ঘূর্ণিঝড় 'দানা' (West Bengal Cyclone Dana Alert) উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ২৪ তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছবে। সেদিন রাতেই কিংবা শুক্রবার ২৫ তারিখ শুক্রবার সকালে একেবারে পূর্ণ শক্তি নিয়ে এই ঝড় ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চলের পুরী এবং সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডঃ সোমনাথ দত্ত। ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার থাকবে বলে জানানো হয়েছে।
- West Bengal Cyclone Dana Alert মঙ্গলবার থেকে বদল আবহাওয়ায়
মঙ্গলবার থেকেই বদলাতে (West Bengal Cyclone Dana Alert) শুরু করবে আবহাওয়া। উপকূল সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার থেকে বৃষ্টির পরিমান ধীরে ধীরে আরও বাড়বে। বৃহস্পতি ও শুক্রে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া সহ আরও বেশ কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এমনকি কলকাতাতেও ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আলিপুর যাওয়া অফিসের তরফে।












Click it and Unblock the Notifications