রিগিং করব আমরা, তাকিয়ে থাকবে ওরা! 'খেলা হবে' স্লোগানে নতুন মাত্রা যোগ সৌমিত্রর

পূর্ব বর্ধমানের খন্ডঘোষে বেফাঁস মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর৷ জনসভা থেকে সৌমিত্র খাঁ মন্তব্য করেন, 'যদি রিগিং করতে হয়, তা আমরা করব৷ ওর দেখবে৷ আর এটাই হবে খেলা৷' এক কথায় খন্ডঘোষে সৌমিত্র খাঁ 'খেলা হবে'-র স্লোগানে নতুন মাত্রা যোগ করলেন৷

খন্ডঘোষে সৌমিত্র খাঁ 'খেলা হবে'-র স্লোগানে নতুন মাত্রা যোগ করলেন

খন্ডঘোষে সৌমিত্র খাঁ 'খেলা হবে'-র স্লোগানে নতুন মাত্রা যোগ করলেন

বিধানসভা ভোটে খেলা হবে৷ এই মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ তার প্রত্যুত্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য ভয়ঙ্কর খেলা হবে৷ কিন্তু কী ধরনের খেলা হবে তা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি৷ কিন্তু খন্ডঘোষে সৌমিত্র খাঁ 'খেলা হবে'-র স্লোগানে নতুন মাত্রা যোগ করলেন৷

'রিগিং যদি করতে হয় আমরা করব'

'রিগিং যদি করতে হয় আমরা করব'

বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে খন্ডঘোষে এক জনসভায় বক্তব্য রাখেন বিজেপি সাংসদ। তিনি খন্ডঘোষের তৃণমূল নেতা ফাগুন ও বিধায়ক নবীন বাগের নাম করে বলেন, যুব ভাইদের উদ্দেশ্যে বলব ফাগুন বা নবীনকে ভয় করবেন না৷ ওরা হাঁটুর নিচে থাকবে। আর রিগিং যদি করতে হয় আমরা করব৷ ওরা দেখবে। এটাই হবে খেলা। আমরাই খেলা করব, ওরা দেখবে।

অভিষেককে যেন বিজেপি কর্মীরা কালো পতাকা দেখায়

অভিষেককে যেন বিজেপি কর্মীরা কালো পতাকা দেখায়

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব জায়গাতে যাতে বিজেপি কালো পতাকা দেখায় সেই নির্দেশও দেন তিনি। এই বিষয়ে তৃণমূল নেতা অপার্থিব ইসলাম বলেন, 'জাতীয় নির্বাচন কমিশনকে আমরা বিষয়টি জানাব। মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই আবেদন করব। ওরা যে রিগিং করে জিতেছে সেটা প্রমাণ হয়ে গেল।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+