কারাকোরামে দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের পর্বতারোহীদের দল! খোঁজ নেই শেরপার
পশ্চিমবঙ্গের পর্বতারোহীদের অতি পরিচিত পেম্বা শেরপা কারাকোরামের একটি শৃঙ্গ জয় করে ফেরার পথে বরফের খাঁজে আটকে পড়েছেন।
পশ্চিমবঙ্গ ও পুনের পর্বতারোহীদের নিয়ে কারাকোরামের সাসেরকাংরি-৪ পর্বতশৃঙ্গ অভিযানে গিয়ে দুর্ঘটনায় পড়লেন অভিজ্ঞ পর্বতারোহী পেম্বা শেরপা। শুক্রবার বিকেলে অভিযান শেষ করে ক্যাম্পে ফেরার পথে বরফের খাঁজে আটকে যান তিনি। আটবার এভারেস্ট জয় করা পেম্বা পশ্চিমবঙ্গের পর্বতারোহীদের অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁর উদ্ধারের কাজ চলছে।

প্রত্যেক বছরের মতোই কৃষ্ণনগরের মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্য গিয়েছিলেন পর্বত অভিযানে। এর আগে এই অ্যাসোসিয়েশনের হয়েই এভারেস্ট জয় করেছিলেন বসন্ত সিংহ রায় ও দেবাশীষ ভট্টাচার্য। সেবারেও তাঁদের সঙ্গী ছিলেন পেম্বা। এইবার বসন্তবাবুর নেতৃত্বে কারাকোরাম পর্বতমালার দুর্গম সাসেররাংরি-৪ শৃঙ্গ জয় করতে গিয়েছিলেন মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অব কৃষ্ণনগর বা ম্য়াকের সদস্যরা। গাইড ছিলেন সেই বিশ্বস্ত অভিজ্ঞ পেম্বা। তাঁদের সঙ্গী হয়েছিল পুনের একটি পর্বতারোহীদের দলও।
শুক্রবার দুপুরেই এক এক করে অভিযাত্রীরা পেম্বার পথনির্দেশে শৃঙ্গ জয় করেন। কিন্তু বিপত্তি বাধে ফেরার পথে। পর্বতারোহীরা বলে থাকেন শৃঙ্গে ওঠার থেকে নামা বেশি কঠিন। সেই নামার সময়ই পেম্বা একটি বরফের খাঁজে আটকে যায় বলে খবর পাওয়া গিয়েছে। সেই থেকে এখনও তাঁর খোঁজ মেলেনি।
দলটির সঙ্গে ছিলেন পেমাবর ভাই পাসাং-সহ আরও কয়েকজন দক্ষ শেরপা। তাঁরা সঙ্গে সঙ্গেই উদ্ধারের কাজে লেগে পড়েন। এছাড়া ওই অঞ্চলে অপর একটি শৃঙ্গে আরোহণ করছিলেন আইটিবি-র সদস্যরাও। খবর পেয়ে তাঁরাও উদ্ধারকাজে হাত লাগান। কিন্তু বরফের খাঁজের ওই জায়গায় পৌঁছনোটাই উদ্ধারকারীদের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু কীভাবে পেম্বার মতো অভিজ্ঞ শেরপা দুর্ঘটনায় পড়লেন, তাঁর উদ্ধার সম্ভব হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে বাকি পর্বতারোহীরা নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications