Weather update: বাঁকুড়ায় পারদ নামল ১৫ ডিগ্রিতে, মরশুমের শীতলতম দিন, আরও পারদ পতনের পূর্বাভাস

Weather update: তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে, আরও পারদ পতনের পূর্বাভাস আবহাওয়া দফতরের

এক ধাক্কায় ২ ডিগ্রি নামল শহরের তাপমাত্রা। ২০ থেকে ১৮ ডিগ্রিতে নেমে এসেছে পারদ। রবিবার কলকাতার তাপমাত্রা রয়েছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে গরম চাদর গায়ে বেরোতে হচ্ছে। তাপমাত্রার এই পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কাল আরও নামবে তাপমাত্রা। অর্থাৎ আগামী সপ্তাহে ভাল করে শীত অনুভব করতে পারবেন শহরবাসী। পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে তাপমাত্রা আরও নামবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

 ২ ডিগ্রি নামল পারদ

২ ডিগ্রি নামল পারদ

পূর্বাভাস মতই ২ ডিগ্রি নামল পারদ। শহরের তাপমাত্রা এক ধাক্কায় ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামল। শীতের আমেজে মজেছে শহর। নভেম্বরের প্রথম থেকেই পারদ পতন শুরু হয়ে গিয়েছে। আগেই আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল। সেই মত পারদ পতন শুরু হয় শনিবার থেকেই। এক ধাক্কায় ২ ডিগ্রি নেমেছে তাপমাত্রা। রবিবার সকাল থেকে শীতের আমেজ। গরম চাদর গায়ে বাইরে বেরোতে হচ্ছে। রবিবারে পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

জেলায় আরও নামল পারদ

জেলায় আরও নামল পারদ

কলকাতা শহরে পারদ পতনের পাশাপাশি জেলাগুলিতেও পারদ পতন শুরু হয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে পারদ পতন শুরু হয়েছে। বাঁকুড়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে এসেছে। মরশুমের শীতলতম দিন। গায়ে গরম পোশাক থেকে শুরু করে কম্বল বেরিয়ে পড়েছে। ঝাড়গ্রামেও তাপমাত্রা অনেকটাই পড়েছে। জেলার শহরগুলিতে জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছেন বাসিন্দারা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতেও পারদ পতন শুরু হয়ে গিয়েছে।

পরিষ্কার আকাশ

পরিষ্কার আকাশ

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণের কোনও সম্ভাবনা নেই। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সব জেলাগুলিতে পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলক শুষ্ক থাকবে। আকাশ পরিষ্কার থাকার জন্য তাপমাত্রার পরদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে জেলা গুলিতে কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার সকালেও কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গের জেলা গুলিতে পারদ পতন জারি রয়েছে। নতুন করে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না থাকায় উত্তুরে হাওয়া প্রবেশ করতে বাধা নেই। উত্তরবঙ্গের জেলা গুলিতে পারদ পতন শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে তাপমাত্রা অনেকটাই নেমেছে। তবে সামান্য বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমদ্যেই দার্জিলিঙে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় পারদ পতন শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+