ফের বৃষ্টির দুর্যোগ বঙ্গে! কেমন থাকতে চলেছে উত্তর থেকে দক্ষিণের আবহাওয়া? একনজরে আপডেট

ফের মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে। তাহলে কি মহালয়ার আগে ফের শুরু হতে চলেছে বৃষ্টির স্পেল? পুজোতেই বা কেমন থাকতে চলেছে আবহাওয়া? একনজরে দেখে নেওয়া যাক আবহাওয়ার আপডেট।

এদিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে, পুজোর ঠিক আগে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যা ওড়িশা উপকূলের কাছে অবস্থান করতে পারে।

দুর্গাপুজোর প্রথম কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। তবে মহালয়ার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটা রয়েছে।

ওদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের আকাশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিলিগুড়িতে সারারাত বৃষ্টি হয়েছে এবং দিনের বেলায়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এর আবহাওয়াও একই রকম থাকবে বলে জানা গিয়েছে।

এছাড়া জলপাইগুড়ি, ডুয়ার্সেও আকাশ মেঘলা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার জন্য বৃষ্টির সতর্কতা রয়েছে। এই অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের শেষ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+