পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘন কুয়াশা! কলকাতার সঙ্গে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে
পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘন কুয়াশা! কলকাতার সঙ্গে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে
রাজ্য জুড়েই তাপমাত্রা (temperature) ঊর্ধ্বমুখী। শনিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা বেড়ে হয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি। তাপমাত্রা (weather)আর কমার সম্ভাবনা নেই। ফলে বলা যেতেই পারে কলকাতায় (kolkata) সরস্বতী পুজোর আগেই বিদায়ের পথে শীত। তবে জেলাগুলিতে আপাতত শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ভারতে ঘন কুয়াশার পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মধ্যে উত্তর ভারতে দিল্লি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে। অন্যদিকে উত্তরপ্রদেশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে ১৫ ফেব্রুয়ারি। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, মহারাষ্ট্রের মধ্যভাগ এবং মারাঠওয়াড়ায় বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হতে পারে। এছাড়াও অপর একটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর ভারতের আবহাওয়া ফের খারাপ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাত হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী ৪-৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী চার থেকে পাঁচদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৪ (১৩.৮)
বালুরঘাট ১১ (১১.৬)
বাঁকুড়া ১৬ (১৫.১)
ব্যারাকপুর ১৫.৭ (১৩.৪)
বহরমপুর ১৩ (১৪)
বর্ধমান ১৭.৬ (১৬.২)
ক্যানিং ১৬ (১৫.৬)
কোচবিহার ১১.৭ (১১.২)
দার্জিলিং ৭.৫ (৭.৫)
দিঘা ২০.৩ (২০.২)
কলকাতা ১৯.৬ ( ১৭.৭)
মালদহ ১৭ (১৬.৯)
পানাগড় ১৩.৪ (১২)
পুরুলিয়া ১২.৫ ( ১২.৩)
শিলিগুড়ি ১২ (১২.৮)
শ্রীনিকেতন ১৩.৮ (১৩.৪)












Click it and Unblock the Notifications