সপ্তাহান্তে স্বস্তির বৃষ্টিতে কী কমবে ভ্যাপসা গরমের অস্বস্তি, কী বলছে হাওয়া অফিস

সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস মিললেও কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা গুলোতে জারি থাকছে ভ্যাপসা গরমের থেকে অস্বস্তি।

শুক্রবার আলিপুর আবহাওয়া জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উপকূল থেকে নিম্ন চাপ ওড়িশা উপকূলের দিকে সরলেও মৌসুমী বায়ুর সক্রিয় থেকে অতি সক্রিয়তার ভারী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা ও পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে ও একই পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সপ্তাহান্তে স্বস্তির বৃষ্টিতে কী কমবে ভ্যাপসা গরমের অস্বস্তি, কী বলছে হাওয়া অফিস

তবে বৃষ্টি হলেও সপ্তাহের শেষে গরম থেকে স্বস্তির কথা জানতে পারলো না হওয়া অফিস। সারা সপ্তাহ ধরে চলা ভ্যাপসা গরম ও অস্বস্তি একই রকম থাকবে। তবে সরে যাওয়া নিম্ন চাপের প্রভাব পড়বে ওড়িশা উপকূলে। সেকারণে সেখানে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

এদিন শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ছিল চড়া রোদ। সঙ্গে অতিরিক্ত আর্দ্রতাও। তবে দুপুরের পর থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। বেশ কিছুই জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও শুরু হয়েছে। বৃষ্টি হয়েছে কলকাতার কিছু অংশেও। তবে বাতাসে অতিরিক্ত আদ্রতার জন্য রয়েছে বেজায় অস্বস্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+