দুর্যোগের ঘনঘটা বাংলার আকাশে! ছ-টি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

দুর্যোগের ঘনঘটা বাংলার আকাশে! ছ-টি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

দুর্যোগ কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাকে। ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের ছ-টি জেলায় বিক্ষিপ্তি বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহবিদরা। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কালবৈশাখীর জোরালো সম্ভাবনা রয়েছে বলেও জানায় হাওয়া অফিস।

কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি

কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি

এদিন হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। তবে তা হবে বিক্ষিপ্ত। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে এই দুর্যোগ চলবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড়-বৃষ্টি হবে।

আবহাওয়ার খামখেয়ালিপনা

আবহাওয়ার খামখেয়ালিপনা

বৈশাখ শেষ হতে চলল, এখনও বাংলায় প্রখর গরম পড়েনি। উল্টে প্রতিদিনই প্রায় ঝড়-বৃষ্টি চলবে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় ঋতুর স্বাভাবিক চরিত্র হারিয়ে যেতে বসেছে। বাংলাদেশ ও বিহারে দুটি ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার প্রভাবেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে।

তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম

তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি। স্বভাবিকের তুলনায় এই তাপমাত্রা ২ ডিগ্রি কম। সারাদিন আংশিক মেঘলা আকাশ ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯০ শতাংশ। আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ছিল এদিন।

আবহাওয়ার চরিত্র বদল

আবহাওয়ার চরিত্র বদল

ঘন ঘন চরিত্র বদল হচ্ছে আবহাওয়ার। আবহবিদরা জানিয়েছেন, একাধিক নিম্নচাপ অক্ষরখা রয়েছে বর্তমানে। তার ফলে জলীয়বাষ্প ঢুকে মেঘের সৃষ্টি করছে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও তৈরি হচ্ছে বারবার। তৈরি হচ্ছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। বসন্তের পর গ্রীষ্মেও সেই সম্ভাবনায় ইতি পড়েনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+