ঘূর্ণিঝড় ‘আম্ফানে’র প্রভাব কি বাংলাতেও! পূর্বাভাসে তাড়া করে বেড়াচ্ছে 'বুলবুল'-আতঙ্ক
সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’! বাংলাতেও কি দুর্যোগ আসন্ন, কী বলছে পূর্বাভাস
ঘূর্ণিঝড় আম্ফান বঙ্গোপসাগরের বুকে ফুঁসতে শুরু করেছে। ধীরে ধীরে সে এগিয়ে যাচ্ছে বঙ্গোপসাগর উপকূলের দিকে। এই পরিস্থিতিতে কী রক্ষা পাবে বাংলা? নাকি বাংলাতেও আম্ফানের প্রভাব পড়বে ঠিক বুলবুলের মতো। এক বছর আগে এমনকি করেই বুলবুল আছড়ে পড়েছিল বাংলায়। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাসে স্পষ্ট বাংলাও আম্ফানের প্রকোপ থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখতে পারবে না। প্রতিবেশী রাজ্যে আছড়ে পড়লেও দুর্যোগের মুখোমুখি হতে হবে বাংলাকে।

আম্ফানের অভিমুখ ভারতীয় উপকূলের দিকে
হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় আম্ফানের অভিমুখ ভারতীয় উপকূলের দিকে। বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে তা আছড়ে পড়তে চলেছে আম্ফান। সাইক্লোনের সম্ভাব্য অভিমুখ হিসেবে চিহ্নিত করা হয়েছে তামিলনাড়ুকে। তবে তা অন্ধ্র-ওড়িশা উপকূলের দিকেও ধেয়ে যেতে পারে।

বাংলায় প্রবল বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝড়ও
সেক্ষেত্রে বাংলায় প্রবল বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝড়ও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আম্ফানের প্রভাবে ১৯-২০ মে দুর্যোগ বাড়বে বাংলার উপকূলে। তখনই এই ঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ওড়িশা-অন্ধ্র উপকূলে।

পশ্চিমবঙ্গের যেসব জেলায় প্রভাব পড়বে বেশি
আবহবিদরা আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড় আম্ফান যদি ওড়িশা উপকূলে ধাক্কা খেয়ে বাংলাদেশ বা মায়ানমারের দিকে অভিমুখ বদল করে, তখনই একমাত্র সরাসরি প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ উপকূলে। তা হলে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। আর ওড়িশাতে আছড়ে পড়লে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তার আতাস আসবে।

তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে ১৬ মে
আবহবিদরা জানিয়েছেন বুধবার থেকে আম্ফান শক্তি বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ১৬ মে এই ঝড় আছড়ে পড়তে পারে তামিলনাড়ু উপকূলে। তারপর দিক পরিবর্তন করে উত্তর-পশ্চিমে ঘুরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশায় হানা দিতে পারে। সেখান থেকে দক্ষিণ ওড়িশার দিকে চলে যাওয়ার সম্ভাবনাই প্রবল বলে জানিয়েছে আইএনসিওআইএস।আর আরও ঘুরে এলে পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে।

২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে স্পষ্ট পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে ঘূর্ণিঝড় আম্ফানের যাবতীয় গতিবিধি। তখন স্পষ্ট করেই বলা যাবে কোনও রাজ্যে সরাসরি আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। আর কোন রাজ্যে তার প্রভাব পড়বে, তাও স্পষ্ট হবে আগামী দুদিনের মধ্যে।

ওড়িশা উপকূল দুর্যোগের পূর্বাভাস
আবার ইসিএমডব্লুএই-এর মতে, ঘূর্ণিঝড় আম্ফান উত্তর অন্ধ্র উপকূলে সবথেকে বেশি প্রভাব ফেলতে পারে। প্রভাব পড়বে ওড়িশার উপকূলে। ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণে বৃষ্টি হতে পারে। ঝড়ের আতাসও পড়বে বলে মনে করছেন আবহবিদরা।

সাগরে ধীর গতিতে এগোচ্ছে আম্ফান
দেশজুড়়ে করোনা আতঙ্ক এখন গ্রাস করে রয়েছে দেশবাসীকে। তার উপর এমন সম্ভাবনা তৈরি হয়েছে যে, এখন আবার সাগরে বাসা বাঁধা ঘূর্ণিঝড় প্রবল বিক্রমে ধেয়ে আসতে পারে উপকূল অভিমুখে। বর্তমানে ঝড় খুই ধীর গতিতে এগোচ্ছে। যে কোনও সময়ে শক্তি বাড়িয়ে ফোঁস করে উঠতে পারে। ভয়ঙ্কর সাইক্লোনে রূপান্তরিত হওয়ার সমস্ত গুণই বর্তমান আম্ফানের।












Click it and Unblock the Notifications