Weather update: আর ২৪ ঘণ্টার মধ্যেই রূপ নেবে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত, ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নতুন এক ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি রূপ নেবে। এমনই জনিয়েছেন আবহাওয়া বিদরা। তার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। মূলত ২টি ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে রূপ নিতে চলেছে।
একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এবং দ্বিতীয়টি তৈরি হচ্ছে দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। দুয়ের ফলায় এবার বিদ্ধ হতে চলেছে দক্ষিণবঙ্গ। কাজেই আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ২১ জুলাই থেকে বাড়বে বৃষ্টির দাপট। ২১ জুলাই আবার কলকাতায় রয়েছে মেগা ইভেন্ট। সেদিন শহরে শহিদ দিবস পালন করে থাকে শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকেন বক্তা হিসেবে। এবারে ২১ জুলাইকে বিজয় দিবস হিসেবে উদযাপন করবে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিপুল জমায়েতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই জমায়েতে কাঁটা হয়ে দাঁড়াতে পারে জোড়া ঘূর্ণাবর্ত।
আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে আগামী ২৪ ঘণ্টায় দুটি ঘূর্ণাবর্তই ধীরে ধীরে রূপ নেবে এবং শক্তিবাড়াতে শুরু করবে। উত্তরবঙ্গের সব জেলায়েই বাড়বে বৃষ্টির দাপট। গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণ চলছে। তার জেলে আলিপুরদুয়ার কার্শিয়াং সহ একাধিক জায়গায় পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। আলিপুরদুয়ারে কালজানি নদীর জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। আবারও ভারী বর্ষণ হলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
দুই ঘূর্ণাবর্তের জেরে ২১ জুলাই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বৃষ্টির পরিমান বাড়বে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। কাজেই শাসক দলের মেঘা ইভেন্টে অন্তরায় হয়ে দাঁড়াতে চলেছে বৃষ্টি। যদিও তাতে জমায়েতে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে শাসক দল।












Click it and Unblock the Notifications