Weather Update: দু'টি ঘূর্ণাবর্তের সঙ্গে রয়েছে নিম্নচাপ, দুর্যোগের মধ্যে বাংলার কোন কোন জেলা

Weather Update: মঙ্গলবার দুপুরের দিকে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিকে আকাশ কালো করে বজ্রপাত হলেও বৃষ্টি তেমন হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার যে নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশের ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছিল, তা এদিন সকালে বাংলাদেশের মধ্যবর্তী অংশ ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে।

আবহাওয়া দফতরের অনুমান, আগামী ৪৮ ঘন্টায় এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বর্তমানে মালদহ হয়ে বাংলাদেশের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে গিয়েছে। অপর একটি নিম্নচাপ ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে।

Rain

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের বাকি সময়ে দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার কোচবিহার ও মালদহ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আপাতত বৃহস্পতিবারের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে।

  • কলকাতার আবহাওয়া

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৩.৫) ২৪.৬ (২৬.৭)
বহরমপুর (৩৫.৪) ২৭.৪ (২৭.২)
বাঁকুড়া (৩২.৩) ২৫.৪ (২৫.৭)
বর্ধমান (৩২) ২৫ (৩০)
কোচবিহার (৩৪.৭) ২৫.৭ (২৭.৬)
দার্জিলিং (২২) ১৫.৫ (১৫.৮)
কালিম্পং (২৭) ২১.৩ (২২.৫)
দিঘা (৩২.১) ২৬.৯ (২৪.৮)
কলকাতা (২৯.৬) ২৭ (২৬.৫)
দমদম (৩০.৬) ২৬.৬ (২৫.৮)
কৃষ্ণনগর ---------- ২৫.৪ (২৫.৮)
মালদহ (৩৪.৪) ৩৪.৪ (২৮.৪)
মেদিনীপুর (৩০.৪) ২৬.৬ (২৫.৬)
পুরুলিয়া (৩৫.৩) ২৪.১ (২৪.১)
পানাগড় (৩৫.২) ২৭.২ (২৭)
শ্রীনিকেতন (৩২.৪) ২৪.৪ (২৪.৪)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+