West Bengal Weather Update: ২৫ এর প্রথমে দিনেই এতটা নীচে নামল পারদ! চুটিয়ে উপভোগ আমজনতার
West Bengal Weather Update: সত্যি হল পূর্বাভাস! নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের পয়লা দিনেই একেবারে শীতের কামব্যাক। একেবারে জাঁকিয়ে ঠান্ডা অনুভুব হতে শুরু করেছে। একই সঙ্গে উত্তর হাওয়া হু হু করেও ঢুকতে শুরু করেছে। ফলে বছরের শুরুতেই সকাল থেকে শীতের আমেজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।
এমনকি উত্তরবঙ্গেও ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। একই সঙ্গে একাধিক জেলায় কুয়াশার দাপটও দেখা যাচ্ছে। এক নজরে দেখে নিন বছরের শুরুতে আবহাওয়া আপডেট (West Bengal Weather Update) -

West Bengal Weather Update: ১৫ ডিগ্রির নীচে নামল তাপমাত্রা
বছরের শুরুতে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা! এমনটাই পূর্বাভাস জানায় আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update)। আর সেই আশঙ্কা সত্যি করেই এক ধাক্কায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির নীচে। একদিনে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পারদের পতন হয়েছে। সেই মতো আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা
১৪.২ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে সকাল থেকেই কলকাতা (Kolkata Weather Update) সহ দক্ষিণবঙ্গে বইছে একেবারে ঠান্ডা হাওয়া। যা শরীরে একেবারে শিহরন জাগাচ্ছে।
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গেও প্রভাব
শুধু কলকাতায় নয়, জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) একাধিক জেলায় (West Bengal Weather Update)। বিশেষ করে একাধিক পশ্চিমী জেলায় তাপমাত্রার পতন ঘটেছে। সেখানেও ১৫ ডিগ্রির নীচে নেমেছে পারদ। একই সঙ্গে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ একাধিক জেলায় কুয়ায়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে।
তবে ঠান্ডার অনুভূতি বেশি দিন স্থায়ী হবে। প্রথম সপ্তাহেই এই অবস্থা থাকবে বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে ফের একবার তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
West Bengal Weather Update: এক নজরে উত্তরে আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ। একাধিক জেলার মানুষ শীতের ঠান্ডা আমেজ উপভোগ করছেন। একই সঙ্গে কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে (West Bengal Weather Update)। আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ি সহ একাধিক জেলায় কুয়াশা থাকবে। কুয়াশার ফলে দৃশ্যমানতা অনেকটাইও কমে যাবে। ফলে সাবধান থাকার কথা বলেন।












Click it and Unblock the Notifications