Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও, তা বাড়বে দক্ষিণে, বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস

Weather Update: সকাল থেকে আকাশ মেঘলা, সঙ্গে রয়েছে অস্বস্তিকর গরমের পরিস্থিতি। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গ তথা রাজ্যের মাত্র দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর-দিঘা হয়ে উত্তর-পূর্বে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে।

Rain-westbengal

এই মুহূর্তে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকা এবং ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপরে থাকা দুটি ঘূর্ণাবর্তের শক্তি কমেছে। তবে দক্ষিণ বাংলাদেস এবং সংলগ্ন এলাকার ওপরে এখনও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের বাকি সময়ে কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া এদিন সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। এদিন আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বৃহস্পতিবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সবকটি জেলাতেই। বুধবার সবকটি জেলায় বজ্রবিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

বৃহস্পতিবারেও সবকটি জেলায় বজ্রবিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়়গ্রাম ও বাঁকুড়ায়।

  • কলকাতার আবহাওয়া

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৩.৮) ২৪.২ (২৫.৯)
বহরমপুর (৩৫) ২৬.৪ (২৭)
বাঁকুড়া (৩৩.১) ২৬.৯ (২৪.৯)
বর্ধমান (৩৪) ২৫.৪ (২৬)
কোচবিহার (৩৪.৭) ২৭.৭ (২৭)
দার্জিলিং (২১.৪) ১৬.৮ (১৬.৪)
কালিম্পং (২৫) ২২.২ (২২.৩)
দিঘা (৩৪.২) ২৮.৪ (২৭.৮)
কলকাতা (৩৩.৫) ২৯.৪ (২৮)
দমদম (৩৫.২) ২৮.৫ (২৭.৮)
কৃষ্ণনগর (৩২.৪) ২৬.৪ (২৬.২)
মালদহ (৩২.৪) ২৬.৯ (২৫.৮)
মেদিনীপুর (৩২.৫) ২৭.২ (২৬.৩)
পুরুলিয়া (৩৩.৭) ২৪.১ (২২.১)
পানাগড় (৩৬.৪) ২৯ (২৭.২)
শ্রীনিকেতন (৩৫) ২৬.৪ (২৫.৬)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+