Weather Update: কবে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, দক্ষিণের আবহাওয়াই বা কেমন থাকবে, একনজরে পূর্বাভাস

Weather Update: মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি চলছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। তার মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে এর প্রবাল্য অনেকটাই বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে।

অন্যদিকে আপাতত দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি চলতে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। কবে এর থেকে রেহাই মিলবে তা এখনই বলতে পারছেন না আবহবিদরা।

North Bengal

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিনের বাকি সময়ে আলিপুরদুয়ার ও কোচবিহারে প়্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ এই সময় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ য়দিনাজপুর ও মালদহে এই সময় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময় কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে দেওয়া হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ কমবে। এই দিন প্রবল বৃষ্টির সম্ভাবনায় একমাত্র আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও কোচবিহারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ তুলনায় বৃষ্টি অনেকটাই কমতে পারে শনিবার।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বুধবার এই একই পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। এছাড়া শনিবার পর্যন্ত আর কোনও জেলায় তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।

  • কলকাতার আবহাওয়া

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘল আকাশ। হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৫.৪) ২৬.৬ (২৬.৮)
বহরমপুর (৩৫.৬) ২৭ (২৬.৮)
বাঁকুড়া (৩৪.৫) ২৫.৯ (২৫.৯)
বর্ধমান (৩৪) ২৫ (২৫)
কোচবিহার (৩২.৯) ২৬.৪ (২৬.১)
দার্জিলিং (২২.৪) ১৭.২ (১৬.৬)
কালিম্পং (২২.৫) ২০.৫ (২১.৮)
দিঘা (৩৫.৪) ২৭.৯ (২৭.৪)
কলকাতা ( ৩২.২) ২৭.৯ (২৭.৬)
দমদম ( ৩৩.৬) ২৭.৮ (২৭.৪)
কৃষ্ণনগর (৩৩.৪) ২৭.৪ (২৭)
মালদহ (৩৫.৯) ২৭.৬ (২৭.১)
মেদিনীপুর (৩৫.১) ২৮.১ (২৭.৬)
পুরুলিয়া (৩৫.৩) ২৩.৫ (২৪.১)
পানাগড় (৩৭) ২৭.৯ (২৮.৫)
শ্রীনিকেতন (৩৫.৪) ২৬ (২৬)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+